এক্সপ্লোর

Child Labourers: সুরা কারখানা থেকে উদ্ধার ৩৯ শিশু শ্রমিক, কয়েক ঘণ্টার মধ্যেই হেফাজত থেকে গায়েব সকলে!

Madhya Pradesh News: শনিবার মধ্যপ্রদেশের রাইসেনের একটি সুরা কারখানায় হানা দেয় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR).

ভোপাল: শিশুশ্রমিক দিয়ে সুরা কারখানা চালানোর অভিযোগ, আর তাকে ঘিরে কার্যত রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হল মধ্যপ্রদেশে। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় ছুটে যায় জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।  রাসায়নিকের সংস্পর্শে হাত পুড়ে যাওয়া ৩৯ শিশুকেও উদ্ধার করে তারা। কিন্তু কয়েক ঘণ্টাও কাটল না, উদ্ধার হওয়া শিশুরা নিখোঁজ হয়ে গেল। (Child Labourers)

শনিবার মধ্যপ্রদেশের রাইসেনের একটি সুরা কারখানায় হানা দেয় ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR). সেখানে ৩৯ শিশু শ্রমিককে উদ্ধার করে তারা। দেখা যায়, ওই শিশুদের হাতে, আঙুলে পোড়া দাগ রয়েছে। ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে এসেই তাদের হাত, অঙুল পুড়ে যায় বলে সন্দেহ কমিশনের আধিকারিকদের। (Madhya Pradesh News)

জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন, সেহতগঞ্জের সুরা কারখানায় ওই শিশুদের কাজ করানো হচ্ছিল। তাঁরা গিয়ে ওই শিশু শ্রমিকদের উদ্ধার করেন। স্থানীয় প্রশাসনের হাতে এর পর তুলে দেওয়া হয় সকলকে। কিন্তু রবিবার সকালে খোঁজ নিতে গেলে দেখা যায়, হেফাজত থেকে কার্যতই গায়েব হয়ে গিয়েছে শিশুগুলি। কোনও খোঁজ নেই তাদের। 

আরও পড়ুন: মুছে গেল বাবরি মসজিদের নাম, বদলে গেল অযোধ্যার ইতিহাস, পাঠ্যবই সংশোধন করে ফের বিতর্কে NCERT

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্ক লেখেন, 'অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ২০ মিটার রাস্তা পেরিয়ে আসতে পাঁচ ঘণ্টা সময় নেন SDM. ADM ওই দূরত্ব পেরিয়ে আসতে সময় নেন সাত ঘণ্টা। ফলে তাঁদের অনুপস্থিতিতে এফআইআর দায়ের করেনি পুলিশ। আর ওই সময়ের মধ্যেই ৩৯ শিশু গায়েব হয়ে গিয়েছে। গভীর রাতে আবারও খোঁজ নিতে যাই আমরা, কিন্তু শিশুগুলির খোঁজ মেলেনি। শিশুগুলি কোথায় গেল? প্রশাসনের নাকের ডগা দিয়ে কে বা কারা সরিয়ে দিল'? এই ঘটনায় মধ্যপ্রদেশের সরকারের হস্তক্ষেপও দাবি করেন প্রিয়ঙ্ক।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, 'শিশুশ্রমিকদের বিষয়টি আমার নজরে এসেছে। অত্যন্ত গুরুতর ঘটনা। রাইসেনের শ্রম আধিকারিকের কাছে এ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে সরকারের তরফে। শুল্ক দফতরকেও এ নিয়ে বার্তা দেওয়া হয়েছে'। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় একজন আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রিয়ঙ্ক জানিয়েছেন, 'বচপন বাঁচাও আন্দোলন' নামের একটি সংগঠনের কাছ থেকে তাঁদের কাছে খবর এসে পৌঁছয়। ওই সুরা কারখানায় শিশুদের দিনে ১৫-১৬ ঘণ্টা করে কাজ করানো হচ্ছিল বেল জানতে পারেন তাঁরা। সেই মতো  পৌঁছে যান তল্লাশি চালাতে। কিন্তু গোটা ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি। রাতের অন্ধকারে শিশুগুলিকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ প্রিয়ঙ্কের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget