এক্সপ্লোর

Train Accident: প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের, অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় হত ৮

Andhra Pradesh Train Accident: এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বিশাখাপত্তনম: রাতের অন্ধকারে ফের ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনা ঘটল। সেখানে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি এক্সপ্রেস ট্রেনের (Andhra Pradesh Train Accident)। তাতে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ২০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে একটি ট্রেনের পাশে, লাইনচ্যুত হয়ে অন্যটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। (Train Accident)

রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেন এবং এক্সপ্রেসটি একই অভিমুখে ছুটছিল। সেই সময় ধাক্কা লাগে। তাতে বেশ কিছু কামরা লাইন থেকে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দা, প্রশাসনিক কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়েছে। অন্য একটি ট্রেন এসে পৌঁছেছে সেখানে, যাতে যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া যায়।

রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারলোড কেবলে ব্রেক পেয়ে লাইনের উপর দাঁড়িয়ে যায়। সেই সময় পলাশ এক্সপ্রেস এসে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মারে। তাতে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইচ্যুত হয়ে যায়। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Jehovah’s Witnesses: খ্রিস্টান হয়েও জিশুকে সৃষ্টিকর্তা বলে মানেন না, কেরলে জেহোবা অনুগামীদের উপরই হামলা

ট্রেন দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি। তাঁর দফতর থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘বিজয়ানগরম জেলায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সবরকম সাহায্যপ্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন’।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে আরও বলা হয়, ‘বিশাখাপত্তনম, অনেকপল্লি-সহ আশেপাশের জেলাগুলি থেকে যত সম্ভব অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসার সব বন্দোবস্ত করতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। প্রতি মুহূর্তের রিপোর্ট চেয়েছেন’। এই দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যাতে ২৮০-র বেশি মানুষের মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget