এক্সপ্লোর

Uttarakhand Helicopter Crash: উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণ গেল ৬ পর্যটকের

Uttarakhand News: মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

উত্তরকাশী: দেবভূমিতে হেলিকপ্টার দুর্ঘটনায় পর্যটকদের প্রাণহানি। হেলিকপ্টার ভেঙে পড়ে ছ'জনের মৃত্যুর খবর মিলছে। হেলিকপ্টারে মোট সাত যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। দু'জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। (Uttarakhand Helicopter Crash)

বৃহস্পতিবার সকালে উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এদিন সকালে দেহরাদূণ থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। হরসিল হেলিপ্যাডে নামার কথা ছিল। সেখান থেকে সড়কপথে গঙ্গনানী যাওয়ার কথা ছিল পর্যটকদের। সবমিলিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার হবে বলে ঠিক হয়েছিল এদিন। কিন্তু মাঝপথেই ভেঙে পড়ে বিমানটি। (Uttarakhand News)

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে ছ'জন প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে যাত্রীরা সকলেই মহিলা। তাঁদের কলা সোনি (৬১), বিজয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়ল (৫৬), রাধা আগরওয়াল (৭৯), বেদবতী কুমারী (৪৮) নামে শনাক্ত করা গিয়েছে। প্রথম তিন জন মুম্বইয়ের বাসিন্দা। বাকিরা যথাক্রমে উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন। হেলিকপ্টারের পাইলট, ৬০ বছর বয়সি রবিন সিংহও দুর্ঘটনায় মারা গিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ৫১ বছর বয়সি ভাস্কর আহত হয়েছেন।

মুখ্য়মন্ত্রী ধামি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে সবরকমের সহযোগিতা করতে বলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জানিয়েছেন, উদ্ধারকার্যের দিকে নজর রাখছেন তিনি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

সোশ্যাল মিডিয়ায় ধামি লেখেন, 'হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর খবর পেলাম। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণকার্যে যোগ দিয়েছে। মৃতদের আত্মার শান্তি কামনা করি। পরিবারগুলিকে শক্তি দিন ঈশ্বর। প্রশাসনকে সবরকম ভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। আমি পরিস্থিতির দিকে নজর রেখেছি'।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাতে পৌঁছয় ঘটনাস্থলে। জেলা প্রশাসনও উদ্ধারকার্যে তদারকি করে। এখনও উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। উত্তরকাশীর জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছন। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget