এক্সপ্লোর

Sharad Pawar : বিরোধী জোটে ফাটল ? আদানি-ইস্যুতে অন্য সুর শরদ পাওয়ারের গলায়

Opposition : শরদ পাওয়ারের শঙ্কা, যৌথ সংসদীয় কমিটি গঠন করা হলে তাতে ১৫ জন শাসকদলের সদস্য থাকবেন। ৫-৬ জন বিরোধী শিবিরের সদস্য থাকবেন। তাই সত্য উদঘাটন হওয়া নিয়ে সন্দেহ রয়েছে।

মুম্বই : বিরোধী জোটে কি ফাটল ? আদানি-ইস্যুতে (Adani Issue) উল্টোসুর শরদ পাওয়ারের ! যৌথ সংসদীয় কমিটি (JPC) নয়, আদানিকাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) ওপর ভরসা করছেন NCP-প্রধান। শরদ পাওয়ারের দাবি, এখন সরকারকে আক্রমণ করতে আম্বানি-আদানিদের নাম করা হচ্ছে। কিন্তু দেশের প্রতি ওদের অবদান ভুললে চলবে না। এর থেকে অনেক বেশি জরুরি বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করা। আদানিকাণ্ডে আমার দল যৌথ সংসদীয় কমিটি গঠনের পক্ষে সায় দিলেও, আমার মনে হয়, শাসকদল এই কমিটিতে থাকায়, সঠিক তদন্ত হবে না।

আদানি-ইস্যুতে এবার অন্য সুর শরদ পাওয়ারের (Sharad Pawar) গলায়। যা নিয়ে ব্যাখ্যাও দেন সঞ্জয় রাউত। শরদ পাওয়ার বলেছেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপির হওয়ায় সঠিক তদন্ত হবে না। আদানি-ইস্যুতে তৃণমূল, NCP সকলেরই নিজস্ব মতামত রয়েছে। তাতে বিরোধী ঐক্যে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সঞ্জয় রাউত। তবে ঘটনা নিয়ে শুরু হয়ে যায় যথেষ্ট  চাঞ্চল্য। পরে তাই শরদ পাওয়ার ফের একবার সংবাদমাধ্য়মের কাছে বলেন, যৌথ সংসদীয় কমিটি গঠন করা হলে তাতে ১৫ জন শাসকদলের সদস্য থাকবেন। ৫-৬ জন বিরোধী শিবিরের সদস্য থাকবেন। তাই সত্য উদঘাটন হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। বরং সুপ্রিম কোর্টের নেতৃত্বে সঠিক তদন্তের জায়গাই বেশি।

বিরোধীদের মধ্যে ফাটল দেখা দিয়েছে কি না প্রশ্ন উঠলেও শরদ পাওয়ারের মন্তব্যের পর তেমনটা মানতে নারাজ কংগ্রেস। হাত শিবিরের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ বলেছেন, এনসিপি- সহ সমমনষ্ক ২০ টি বিরোধী দল একসঙ্গে লড়াই করছে ভারতের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য। বিজেপি যেভাবে আঘাত হানছে দেশের ওপর তার বিরুদ্ধে একসঙ্গে জারি থাকা লড়াই চলবে।

প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব থাকরের শিবসেনা মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়িতে রয়েছে। রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর কংগ্রেসের পাশে শিবসেনা থাকলেও তারপর সাভারকার নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গিয়েছিল শিব সেনা। রাহুলের যে মন্তব্যের যেখানে খোলাখুলি বিরোধীতা করেছিলেন উদ্ধব থাকরে। যে প্রসঙ্গ সামনে তুলে ধরে আবার সাভারকার বীরযাত্রা শুরু করেছিল একনাথ শিণ্ডের শিবসেনা। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, জেল থেকেই খোলা চিঠি মণীশ সিসোদিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget