এক্সপ্লোর

Covid19 Cases in India: দ্রুতগতিতে কমছে কোভিড-গ্রাফ, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

Covid19 Cases in India: কোভিড নিয়ে সুখবর দিল ভারতের স্বাস্থ্য মন্ত্রক। দেশে দ্রুতগতিতে সংক্রমণ কমছে বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।

নয়াদিল্লি: কোভিড নিয়ে সুখবর দিল ভারতের স্বাস্থ্য মন্ত্রক। দেশে দ্রুতগতিতে সংক্রমণ কমছে বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। এখন দেশে সপ্তাহে আক্রান্ত গড়ে এগারো হাজার বেল জানিয়েছেন তাঁরা।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম স্বাস্থ্যসচিব লভ আগরওয়াল জানান, বেশ কিছুদিন ধরেই টানা কমছে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা। এখন সারা বিশ্বে যত কোভিড সংক্রমণ হচ্ছে, তার মাত্র ০.৭ শতাংশ আক্রান্ত রয়েছেন ভারতে। 
শুধুমাত্র আক্রান্তের সংখ্যাই নয়, কোভিড মৃত্যুর সংখ্যাতেও আশ্বাস মিলছে। প্রতিদিনই কমছে কোভিড মৃত্যুর সংখ্যাও। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ৬১৫ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই সংখ্যাটা কোভিড শীর্ষে থাকার তুলনায় প্রায় ৭৭ শতাংশ কম। 

দেশে সার্বিকভাবে কোভিড কমায় রাজ্যভিত্তিক পরিসংখ্যানও তুলনায় অনেকটাই আশা জাগিয়েছে। এখন দেশে মাত্র তিনটি রাজ্যেই কোভিডের কিছুটা প্রকোপ রয়েছে। সেই তিনটি রাজ্য হল কেরল, মহারাষ্ট্র এবং মিজোরাম। এই তিনটি রাজ্য থেকেই দেশের মোট আক্রান্তের ৫০ শতাংশ রয়েছেন। এখন ভারতে মাত্র একটি রাজ্যে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা দশ হাজারের উপরে। দুটি মাত্র রাজ্যে এখন কোভিডের অ্যাক্টিভ কেস রয়েছে ৫ থেকে ১০ হাজারের মধ্যে, জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। 

বিশ্বের যা ছবি, তার তুলনায় অনেকটাই ভাল রয়েছে ভারতের কোভিড পরিস্থিতির ছবিটা। নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা সারা বিশ্বে কমেছে ৫৫ শতাংশের একটু উপরে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে সেটা ৯৬.৪ শতাংশ। বিশ্বের তুলনায় ভারতেও অনেকটাই কম কোভিড মৃত্যুর হারও। যা অনেকটাই স্বস্তি দিয়েছে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক মহলে।   

যদিও বিশ্বের অনেক জায়গাতেই বাড়ছে কোভিড সংক্রমণ। একাধিক দেশে যা পরিস্থিতি তাতে দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধবমুখী বলা যায়। জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: দেশের কোভিড-গ্রাফে স্বস্তি, ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget