এক্সপ্লোর

India-Pakistan News: ভারতকে 'সমর্থন না করায়' খুশি তুরস্ককে পাশে পেয়ে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী

Shehbaz Sharif on Turkey: ভারতের বিরুদ্ধে সংঘাতের সময় সাহায্য করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট পাক প্রধানমন্ত্রীর।

নয়া দিল্লি: ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্যের অভিযোগ আগেই সামনে এসেছিল। এবার আরও স্পষ্ট হল তুরস্কের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব। ইস্তানবুলে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির।

শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে সংঘাতের সময় সাহায্য করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট পাক প্রধানমন্ত্রীর। X-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "আজ সন্ধ্যায় আমার প্রিয় ভাই রাষ্ট্রপতি রিচেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। সাম্প্রতিক পাকিস্তান-ভারত অচলাবস্থায় পাকিস্তানের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই।"

তিনি এও বলেন, "আমরা আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভ্রাতৃত্ব ও সহযোগিতার এই অটুট বন্ধনকে আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আমাদের সংকল্প করেছি। পাকিস্তান তুর্কি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক"।                                                            

তুরস্কের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, এই বৈঠকের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, পরিবহন এবং প্রতিরক্ষা খাতে। সন্ত্রাস দমনের মতো ক্ষেত্রে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গভীর সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় দেশকে একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। 

তুরস্ক ও ভারতের মধ্যে সাম্প্রতিক টালমাটাল সম্পর্কের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্ক ইসলামাবাদকে সমর্থন করে আসছে। নয়াদিল্লির তীব্র প্রতিক্রিয়ার মুখেও পড়ে তাঁরা। দিল্লি জানতে পেরেছে যে সংঘর্ষের সময় পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে। তবে, তুরস্কের তরফে এই দাবি অস্বীকার করে বলেছেন যে সংঘর্ষের সময় পাকিস্তানে কোনও অস্ত্র পাঠানো হয়নি।

২০২৩ সালে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। আর সেই তুরস্কই এখন ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তুরস্কের এই ভূমিকা নিয়েই এখন দেশজুড়ে ক্ষোভের আবহ। এই প্রেক্ষাপটে তুরস্কের একটি সংস্থার ছাড়পত্র বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের কয়েকটি বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রের সঙ্গে জড়িত তুরস্কের সংস্থা ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

 

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
HC On Abhishek Banerjee:
HC On Abhishek Banerjee: "কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget