এক্সপ্লোর

Bangladesh News: শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ভারত বলল…

Sheikh Hasina Extradition Request: বুধবার সংবাদমাধ্যমের মুখেমুখি হলে হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয় রণধীরকে।

নয়াদিল্লি: শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশ। মহম্মদ ইউনূস সরকারের সেই আবেদনে কি সাড়া দেবে ভারত? সেই নিয়ে এবার মুখ খুলল দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের কাছ থেকে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ এসেছে দিল্লিতে। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। বাংলাদেশে শান্তি, স্থিতাবস্থা ও গণতন্ত্র বজায় থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। (Sheikh Hasina Extradition Request)

বুধবার সংবাদমাধ্যমের মুখেমুখি হলে হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয় রণধীরকে। জবাবে তিনি বলেন, "বাংলাদেশের কাছ থেকে অনুরোধ পেয়েছি আমরা। আইনি বিচারপ্রক্রিয়া ও অভ্যন্তরীণ বিচারপ্রক্রিয়া চলছে। পর্যালোচনা করে দেখা হচ্ছে বিষয়টি। বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমরা। সেখানে শান্তি, গণতন্ত্র, সকলের অন্তর্ভুক্তি ও স্থিতাবস্থা বজায় থাকুক।  এ ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে ভারত।" (Bangladesh News)

গত বছর ডিসেম্বরই হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানায় বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পরও নতুন করে আবেদন জানায় তারা। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন যেভাবে রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হয়, তার জন্য হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে হাসিনার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে তারা। তদানীন্তন পুলিশের IG আবদুল্লা আল-মামুনের পাঁচ বছরের সাজা হয়েছে। হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হন মামুন।

যদিও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায় মানতে নারাজ হাসিনা ও আওয়ামি লিগ। 'গড়াপেটা' করেই ওই রায় দিয়েছে বলে মত তাদের। পাশাপাশি, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের পর হাসিনা বলেন, "মৃত্যুদণ্ডের এই রায়ই চরমপন্থীদের খুনি মানসিকতার প্রমাণ। বোঝা যায়, নির্বাচিত প্রধানমন্ত্রী ও বৈধ রাজনৈতিক দল আওয়ামি লিগকে সরিয়ে দেওয়াই লক্ষ্য ছিল তাদের।" বিচারের নামে প্রহসন হয়েছে বলেও দাবি করেন হাসিনা। 

হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে বলে ভারত যদিও জানিয়েছে, তবে বাংলাদেশের দাবি, দিল্লির কাছ থেকে কোনও উত্তর পায়নি তারা। বুধবার দেশের বিদেশ বিভাগের উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, "ঢাকার অনুরোধে দিল্লি এক সপ্তাহের মধ্যেই সাড়া দেবে বলে প্রত্যাশা নেই আমার। তবে উত্তর পাব বলেই আশা রাখি।" বাংলাদেশের আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে ফেরত পেতে হেগ-এ আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে ইউনূস সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget