এক্সপ্লোর

Sheikh Hasina Wins Re Election:বাংলাদেশে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামি লিগ, পঞ্চমবার প্রধানমন্ত্রী পদে হাসিনা?

Bangladesh Election:বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের পথে আওয়ামি লিগ। শেখ হাসিনার পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

কৃষ্ণেন্দু অধিকারী, ঢাকা: বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের পথে আওয়ামি লিগ। শেখ হাসিনার পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, বেগম খালেদা জিয়ার বিএনপি এবার ভোট বয়কটের ডাক দিয়েছিল। তাই ভোটের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৪০ শতাংশ ভোট পড়েছে এবার।

কী জানা গেল?
বিএনপির ভোট বয়কটের স্রোত ঠেলে আওয়ামি লিগের নৌকা ফের ভিড়ল পদ্মার পাড়ে! বাংলাদেশের ভোটযুদ্ধে, শেষ হাসি হাসলেন আবার মুজিব-কন্যা শেখ হাসিনাই। বাংলাদেশে ৩০০টির মধ্যে ২৯৯-টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভোটদানের হার ৪০ শতাংশ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০৭টি আসনে সম্ভাব্য জয়ী শেখ হাসিনার আওয়ামি লিগ। ৫৩টি আসনে সম্ভাব্য জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। জাতীয় পার্টির ঝুলিতে আসতে চলেছে ৯টি আসন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাংলাদেশের প্রধান বিরোধী দল বেগম খালেদা জিয়ার বিএনপি ভোট বয়কটের ডাক দেওয়ায় অশান্তির আশঙ্কা ছিলই। তাই ভোটকেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। তবু ওপার বাংলার ভোট কেমন হয়, তা চাক্ষুস করতে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিল এবিপি আনন্দ। ভোট মানে গণতন্ত্রের উৎসব! সেই উৎসবেরই টুকরো টুকরো ছবি উঠে এল ওপার বাংলার ভোটে!

টুকরো ছবি...
অভিনেতা ফিরদৌসকে মনে পড়ে? ২০১৯-এর লোকসভা ভোটের সময় উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে বিতর্কে পড়েছিলেন। সেই ফিরদৌস এবার ঢাকার ১০ নম্বর আসন থেকে আওয়ামি লিগে-র তারকা প্রার্থী! ভোটের ব্যস্ততার মধ্যে এবিপি আনন্দর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা। বললেন, 'তাপস, শতাব্দীকে দেখে নির্বাচনে লড়ার ইচ্ছা হয়েছিল।' ভোটের সম্ভাব্য ফল অনুযায়ী, ফিরদৌসে আস্থা রেখেছেন বাংলাদেশের মানুষ। পাশাপাশি বাংলাদেশের কিংবদন্তী অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে প্রাক্তন ফাস্ট বোলার মাশরাফি বিন মোর্তাজা-সহ জয়ী হয়েছেন সিংহভাগ আওয়ামি লিগের প্রার্থী। শেখ হাসিনার মূল চ্যালেঞ্জার বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দি। বিএনপির আরেক শীর্ষ নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিদেশে। তাই আওয়ামি লিগের সঙ্গে যেটুকু লড়াই, তা বাংলাদেশের প্রয়াত নেতা এরশাদের জাতীয় পার্টি আর নির্দল প্রার্থীদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, শেখ হাসিনা পেয়েছেন প্রায় আড়াই লক্ষ ভোট। মুজিব কন্যার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম ভোট পেয়েছেন মাত্র ৪৬০টি। অধিকাংশ আসনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে শেখ হাসিনার পঞ্চমবার শপথগ্রহণ করা এখন স্রেফ সময়েরই অপেক্ষা।

 

আরও পড়ুন:প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget