এক্সপ্লোর

Shimla Heatwave : প্রকৃতির এ কী খেলা! গরমে ফুটছে শৈলশহর শিমলা, গলছে পাহাড়ের বরফ, ফুঁসছে নদী

শৈলশহর শিমলা ও তার পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলিতে এমন গরম, কল্পনাতেও ভাবতে পারেন না কেউ ! 

এ যেন উলটপুরাণ। প্রবল গরমের হাত থেকে বাঁচতে যে সব শৈলশহরে মানুষ ভিড় জমান, সেখানেই বইছে তীব্র তাপপ্রবাহ। শীতের শহর  শিমলায় এখন লেপ কম্বল ট্রাঙ্কে উঠেছে। কোথাও কোথাও পাখার আরামও যথেষ্ট নয় মনে হচ্ছে। সমতল থেকে পাহাড় পর্যন্ত লু-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন রেকর্ড ভাঙছে তাপমাত্রা । মঙ্গলবার রাজ্যের পাঁচটি প্রধান জেলা , উনা, হামিরপুর, বিলাসপুর, কাংড়া এবং মান্ডিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই মান্ডিতেই মানুষ বরফ দেখতে যান। এর মধ্যে উনায় ছিল সব সবচেয়ে বেশি গরম।   সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। হামিরপুরের নেরিতে তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি, বিলাসপুরে ৪০.৮ ডিগ্রি, কাংড়া এবং মান্ডিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। শৈলশহর শিমলা ও তার পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলিতে এমন গরম, কল্পনাতেও ভাবতে পারেন না কেউ ! 

শিমলাতে এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিনে তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মানালিতে প্রথমবার তাপমাত্রা ৩১.২ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। লাহুল-স্পিতি-র কেলং-এর মতো স্থানের মানুষ জানেনই না গরমকাল কী ! সেখানেও তাপমাত্রা ২৫.৯ ডিগ্রিতে পৌঁছে যায়, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি । মঙ্গলবার রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি ছিল। 

আবহাওয়া দফতর আগামী দুদিনের জন্য উনা, হামিরপুর, বিলাসপুর এবং কাংড়া জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সূর্যের তাপ এত বেশি যে,  মানুষকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। হিমাচলের পার্বত্য এলাকাগুলির মানুষ দরদর করে ঘামছেন। শিমলা, মানালি, ডালহৌসি, কুফরির মতো শৈত্যপ্রধান পর্যটন কেন্দ্রগুলিতেও স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা চলছে। 

লাহুল-স্পিতিতে দ্রুত বরফ গলছে

লাহুল-স্পিতিতেও স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি । গলতে শুরু করেছে পর্বতশিখরের বরফ। এর জেরে জলস্তর বেড়েছে পাহাড়ি নদীগুলির। আবহাওয়া দফতর মনে করছে, পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার জন্য ১৩, ১৪ এবং ১৫ জুন রাজ্যে বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তীব্র হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ১৫ জুন এই প্রভাব আরও ব্যাপক হতে পারে। ১৬ জুন পর্যন্ত কিছু স্থানে বৃষ্টিও হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget