এক্সপ্লোর

Shimla Landslide : শিমলায় প্রবল দুর্যোগ, বৃষ্টিতে ধস পাহাড়ে, ভাঙল মন্দির, বাড়ছে মৃতের সংখ্যা

Himachal Pardesh Landslide: হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির অন্যতম সিমলার এই মন্দির। শাওন সোমবার উপলক্ষ্যে এদিন ভিড়ও হয়েছিল প্রচুর।

শিমলা :  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। উত্তরাখণ্ডের মতো দুর্যোগ কবলিত হিমাচলপ্রদেশও। প্রবল থেকে প্রবলতর বৃষ্টিতে ভাসছে পার্বত্য রাজ্য। ভয়াবহ বৃষ্টিতে ভূমিধসের জেরে এবার ভেঙে পড়ল শিমলার প্রসিদ্ধ শিব মন্দির। সোমবার সকালেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। অতি প্রবল বৃষ্টিতে ধসে যায় পাহাড়ের মাটি। 

হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির অন্যতম শিমলার এই মন্দির। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, মন্দিরে চাপা পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে দাবি,  এখনও ভেঙে পড়া মন্দিরের ভেতর আটকে  অন্তত ১২ জন ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

 শিমলার সামার হিল এলাকায় ওই মন্দির। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসে সেখানে কয়েক ডজন লোক আটকে পড়ে থাকতে পারে। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শাওন। তাই বহু মানুষ এদিন জড়ো হয়েছিলেন মন্দিরে  পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) আধিকারিকরা উদ্ধার অভিযান চালাচ্ছেন জোরকদমে। 

আরও পড়ুন :

বৃষ্টিতে ভিজবে স্বাধীনতা দিবসের সকাল? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের খতিয়ে দেখেছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, "বিধ্বংসী বৃষ্টির জন্য, শিমলার সামারহিলের কাছে শিব মন্দিরের কাছে ভূমিধস হয়েছে, এর কারণে অনেক মানুষ চাপা পড়ে গিয়েছেন। মর্মান্তিকভাবে মারা গেছেন অনেকে। আমি ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে সব রকমের চেষ্টা করা হচ্ছে”। 

স্থানীয় সূত্রে দাবি, ওই ঘটনার সময় কমপক্ষে ৫০ জন মন্দিরেই ছিলেন। রবিবার সকাল থেকে বৃষ্টির কারণে হিমাচলে  ৃ অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। "হিমাচল প্রদেশে গত ৪৮ ঘণ্টা ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বিপাসা নদীর জলের উচ্চতা বেড়েছে এবং বৃষ্টিজনিত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। শিব মন্দির ধসের ঘটনায় এখনও নয়টির মতো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। সমস্ত আধিকারিকরা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে" দুর্ঘটনার খবর পেয়েই সংবাদমাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী। 

এদিকে, হিমাচল প্রদেশের সোলানে একটি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে জাদন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম হারনাম (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (৮) এবং রক্ষা (১২), সোলানের পুলিশ সুপার, গৌরব সিং।               

অন্যদিকে, মান্ডি জেলার সেঘলি পঞ্চায়েতে রবিবার গভীর রাতে ভূমিধসে দুই বছরের এক শিশুসহ একই পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে। তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অরিন্দম চৌধুরী।

 

 

 

 

 

সেরা শিরোনাম

Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget