এক্সপ্লোর

Sovan Chatterjee Discharged from SSKM: রিস্ক বন্ডে সই করে এসএসকেএম থেকে ছুটি পেলেন শোভন

সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে বন্ডে সই করেই ছাড়া পেলেন শোভন। 

কলকাতা: অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হল শোভন চট্টোপাধ্যায়কে। নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি জেলে। সেখান থেকে তাঁকে গোলপার্কে বাড়িতে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে রিস্ক বন্ডে সই করেই ছাড়া পেয়েছেন শোভন। শনিবার তাঁর ছুটি ঘিরে দিনভর উত্তেজনা অব্যাহত। 'অন্যায়ভাবে আটকে রাখার' অভিযোগে দফায় দফায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী। তবে অবশেষে ইতি। আজই সম্ভবত বৈশাখীর সঙ্গে বাড়ি ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে কিছু ফর্মালিটি সেরে গোলপার্কের বাড়িতে রওনা দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 

নারদ মামলায় প্রথমে জামিনে স্থগিতাদেশ দেওয়ার পর প্রেসিডেন্সি জেলে যান শোভন চট্টোপাধ্যায়। পরদিন ভোরে অসুস্থতা বোধ করায় তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। কিন্তু সেখানে সিবিআই হেফাজতের থেকেও খারাপ অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, 'বারবার অনুরোধ, বন্ড দিয়ে ছাড়ানোর কথা বললেও তা মানছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রাগে শোভন চট্টোপাধ্যায় খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেন বৈশাখী। 

শনিবার সকালে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'আমার মনে হয় শোভনবাবু যদি এখন বলেন উনি পর্ণশ্রীর বাড়িতে ফিরতে চান, তবে এসএসকেএম-ও জেল কর্তৃপক্ষ রাজি হয়ে যাবে। এই চাপ যে প্রভাবশালী পক্ষ থেকেই আসুক না কেন শোভনবাবু কোথাও মাথা নোয়াননি আর নোয়াবেনও না। উনি এত হ্যারাসমেন্ট সহ্য করতে পেরেছেন, আরও পারবেন। তিনি আরও বলেন,'কেউ মন্ত্রী বলে সে বাড়ি যেতে পারবে ও সাধারণ নাগরিক বলে বাড়ি যাওয়ার অধিকার নেই এটা খুবই দুর্ভাগ্যজনক।' 

এরপর বিকেলে হাসপাতালের বারান্দা থেকে সাংবাদিক বৈঠক করে অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ তোলেন শোভন। বলেন, 'আমি সুস্থ। রিস্ক বন্ডে সই করে হলেও বাড়ি ফিরতে চাই' পাশাপাশি বৈশাখীকে আক্রমণ প্রসঙ্গে কুণাল ঘোষকে এক হাত নেন শোভন চট্টোপাধ্যায়। 

এদিন সন্ধেতে পাল্টা আক্রমণ করে কুণালের দাবি, হাসপাতালে থাকলেও বন্দিই আছেন শোভন। এই অবস্থায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা মানে আদালতের নির্দেশ অমান্য করা। 
শনিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের বারান্দায় এসে বেশ কিছু ক্ষণ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন। এ নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। বলেছেন 'হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই সময় সংবামাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না বলে জানিয়েছে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।'

সবমিলিয়ে দিনভর চলতে থাকে বাকযুদ্ধ। অবশেষে রিস্কবন্ডে সই করে বৈশাখীর সঙ্গে গোলপার্কের বাড়িতে ফিরছেন প্রাক্তন মেয়র। উল্লেখ্য, নারদ মামলায় গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে শুক্রবার গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা নিজেদের বাড়িতেই কড়া নজরদারির মধ্যে থাকবেন শোভন চট্টোপাধ্যায়সহ বাকিরা। পরবর্তী রায় না আসা পর্যন্ত গৃহবন্দিই থাকতে হবে তাঁদের।

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget