এক্সপ্লোর

Suvendu Adhikari Joins BJP: আত্মসম্মান নিয়ে তৃণমূলে থাকা যায় না, বললেন শুভেন্দু অধিকারী

যখন তৃণমূলে ছিলেন স্লোগান দিয়েছেন, বিজেপি হঠাও ভারত বাঁচাও। এবার স্লোগান দেবেন, তোলাবাজ ভাইপো হঠাও।

মেদিনীপুর: আমার মা গর্ভধারিণী আর ভারত মাতা। আর কাউকে মা বলতে পারব না। এভাবেই নাম না করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আত্মসম্মান বজায় রেখে তৃণমূলে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আজ তাঁকে যারা বিশ্বাসঘাতক বলছে, তারা ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পর  তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আশীর্বাদ ছাড়া বাড়ি থেকে বার হতে পারত না। তৃণমূল তখন এনডিএ সহযোগী ছিল। রাহুল সিনহা পুরনো লোক, তিনি বলতে পারবেন, আগেও একাধিকবার বিজেপির হাত ধরেছে তৃণমূল। ৯৯-তে তিনি তৃণমূলে যোগ দেন। নীতীশ সেনগুপ্ত ছিলেন এনডিএ প্রার্থী, কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তাঁকে জিতিয়ে আনানোয় তাঁদের কোনও ভূমিকা ছিল না? প্রশ্ন করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কদিন আগে তৃণমূলনেত্রী বলেছেন, দল গঠনের পর কাঁথিতে লড়ে আমরা দ্বিতীয় হয়েছিলাম। অর্থাৎ অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি বলেন, চিন্তা নেই, এবারও আপনারা দ্বিতীয়ই হবেন, প্রথম হতে পারবেন না। প্রথম বিজেপি হবে, তারাই সরকার গড়বে। ২১ বছর যে দল করেছেন তার সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু বলেন, অনেক কাজ সমর্থন করিনি, ব্যক্তিকেন্দ্রিকতা নিয়ে কেউ থাকতে পারে না। ১০০-র ওপর বিজেপি কর্মী খুন হয়েছেন, এতে তাঁর কষ্ট হয়। আত্মসম্মান নিয়ে তৃণমূলে থাকা যায় না। যেখানে আস্থা নেই, বিশ্বাস নেই, সম্মান নেই সেখানে তিনি থাকবেন না, এটা মেদিনীপুরের চরিত্র। মমতার নাম না করে তিনি বলেন, বলছে, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মা কে? যিনি গর্ভধারিণী, জন্ম দিয়েছেন। সেই হিসেবে তাঁর মা গায়ত্রী অধিকারী, আর কেউ না। আর তিনি মা বলেন ভারত মাতাকে, যিনি স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। কাউকে মা বললে তা তিনি ভারত মাতাকে বলবেন, অন্য কাউকে মা বলা সম্ভব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম করেননি শুভেন্দু। বরং বিজেপির ধাঁচেই বলেছেন ভাইপো। তিনি বলেন, তিনি যা করেন নিষ্ঠার সঙ্গে করেন। যখন তৃণমূলে ছিলেন স্লোগান দিয়েছেন, বিজেপি হঠাও ভারত বাঁচাও। এবার স্লোগান দেবেন, তোলাবাজ ভাইপো হঠাও। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে দেয় না, কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোর নাম পাল্টিয়ে নিজেদের নামে চালিয়ে দেয়। কলকাতা, দিল্লিতে এক সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। এ রাজ্যের অর্থনীতি শেষ, বেকারদের চাকরি নেই, শিক্ষিত ছেলেমেয়েরা দু-চার হাজার টাকার চাকরি করছেন, এসএসসির নিয়োগ নেই, টেটে দুর্নীতি চলছে। এই অবস্থায় বাঁচতে হলে নরেন্দ্র মোদির হাতে রাজ্যকে তুলে দিতে হবে। এ জন্য বিজেপি কর্মীদের সঙ্গে কাল থেকেই মাঠে নেমে পড়বেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget