এক্সপ্লোর

Sikkim Flash Flood : সিকিমে শুরু হল ভাঙা রাস্তা, ব্রিজ মেরামতির কাজ, উদ্ধার ২ হাজার পর্যটককে

Sikkim Disaster : শুরু হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংয়োগ স্থাপনের কাজও। উদ্ধার করা হয়েছে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ ২ হাজার পর্যটককে

সন্দীপ সরকার ও সনৎ ঝা, দার্জিলিং : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে (Sikkim Fl;ash Flood) শুরু হল ভাঙা রাস্তা ও ভেঙে পড়া ব্রিজ মেরামতির কাজ। শুরু হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংয়োগ স্থাপনের কাজও। উদ্ধার করা হয়েছে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ ২ হাজার পর্যটককে (Tousits Recovered)।

মেঘভাঙা বৃষ্টির মধ্য়েই বিপর্যস্ত সিকিমে যেন ধ্বংসভূমি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি। বিচ্ছিন্ন যোগাযোগ। একটানা বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজে নেমেছিল ভারতীয় সেনা বাহিনী (Indian Army)। আবহাওয়ার উন্নতি হতে গতি পেয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীর বিভিন্ন হেলিকপ্টার (Helicopter)। আবহাওয়া ভাল থাকায় সোমবার আকাশ পথে উত্তর সিকিমে উদ্ধারকাজ চালান সেনা জওয়ানরা। এদিন বিচ্ছিন্ন হয়ে পড়া চুংথাংয়ের দুর্গম পাহাড়ি গ্রাম রাবোমে থেকে প্রায় দুশো মানুষকে উদ্ধার করা হয়। চুংথাংয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে পড়া যোগাযোগ অনেকটাই স্থাপন করা গেছে বলে সেনাবাহিনী সূত্রে খবর। 

ছাতেন, লাচেন, লাচুং, থাঙগুতে আটকে পড়া ৬৩ জন বিদেশি সহ মোট ২ হাজার পর্যটককে এদিন দুপুর বারোটা পর্যন্ত উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে। উত্তর সিকিমের বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিকে সংযুক্ত করার কাজ শুরু হয়েছে। চুংথাং ও পেগংয়ের মাঝে লাচেন চুতে ভেঙে পড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (Indo Tibetian Border Police) ও সেনা বাহিনী। চুংথাংয়ে ভেঙে পড়া একটি ফুট ওভার ব্রিজ সারানো হয়েছে। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিভিন্ন গ্রাম। সেগুলি মেরামত করা হয়েছে। 

বন্য়া বিধস্ত সিকিমের ভেঙে পড়েছে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট ব্য়বস্থা। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা। কোন রাস্তা কতটা খারাপ, কোথায় কতটা ভেঙেছে তা চিহ্নিত করে মেরামতির নকশা তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন ও ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। সোমবার সিকিমের পরিস্থিতি পরিদর্শন করেন সেনা প্রধান মনোজ পাণ্ডে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি।                                     

আরও পড়ুন- 'তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম' সুকান্তের দাবিতে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget