এক্সপ্লোর

UP SIR Draft List : বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ ! মৃত ৪৬ লক্ষর বেশি

Uttar Pradesh SIR: কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ভোটার তালিকার অংশ ১২ কোটি ৫৬ লক্ষ ভোটার।

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় গত ১৬ ডিসেম্বর। তাতে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। জায়গা পেয়েছেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। এবার উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকার রিভাইজড লিস্ট প্রকাশিত হল। তাতে যোগী-রাজ্যের ভোটার তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এরমধ্যে ৪৬ লক্ষ ভোটার মৃত। SIR Process in Uttar Pradesh

কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ভোটার তালিকার অংশ ১২ কোটি ৫৬ লক্ষ ভোটার। গত বছর অক্টোবর মাসে SIR প্রক্রিয়া শুরু হওয়ার সময় ছিল ১৫.৪৪ কোটি ভোটারের নাম। যে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ গেছে, তার মধ্যে ২.১৭ কোটি ভোটার স্থানান্তরিত, ৪৬.২৩ লক্ষ মৃত এবং ২৫.৪৭ লক্ষ ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, মোবাইল ফোনে ECINET অ্যাপ ব্যবহার করে খসড়া তালিকায় তাঁদের নাম আছে কি না দেখতে পারবেন ভোটাররা। আগামী ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দেড় মাস পর, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পান ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ যায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম।

কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে, গত ৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয় SIR প্রক্রিয়া। ১১ ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে ? আর কার নাম বাদ পড়বে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুণছিল রাজ্যবাসী। এই অবস্থায়, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে, পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। যার মধ্য়ে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। নিখোঁজ ভোটার ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটার ধরা পড়ে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget