এক্সপ্লোর

SIR Second Phase: SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ? কাদের দিতে হবে না ডকুমেন্ট ?

Voter List: এই প্রক্রিয়া শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। কিন্তু, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ?

নয়াদিল্লি : SIR-এর দ্বিতীয় পর্যায়ের ডঙ্কা বেজে গেল। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার থেকেই এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাচ্ছে। যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই প্রক্রিয়া শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। কিন্তু, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন ? চলুন জেনে নেওয়া যাক...

SIR-এর জন্য প্রয়োজনীয় নথি-

১. জন্মের শংসাপত্র:  উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা।

২. পাসপোর্ট: ভারত সরকারের বৈধ পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে প্রয়োজন।

৩. ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা অন্য কোনও শিক্ষাগত শংসাপত্র: একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা।

৪. কেন্দ্রীয়/রাজ্য সরকার/পিএসইউ-এর নিয়মিত কর্মচারী/পেনশনভোগীদের জন্য জারি করা পরিচয়পত্র/পেনশন প্রদানের আদেশ

৫. স্থায়ী বসবাসের শংসাপত্র: উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র।

৬. বন অধিকার শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট : এটি উপজাতি বা বনাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

৭. ওবিসি/এসসি/এসটি বা কাস্ট সার্টিফিকেট : উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শংসাপত্র

৮. এনআরসি নথি: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের পাওয়া প্রাপ্ত নথি

৯. ফ্য়ামিলি রেজিস্টার : রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত

১০. জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র

১১. ০১.০৭.১৯৮৭ সালের আগে সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক ভারতে জারি করা পরিচয়পত্র/শংসাপত্র/নথিপত্র

১২. আধার কার্ড: সুপ্রিম কোর্টের আদেশের পর, এটি এখন পরিচয়ের প্রমাণ হিসেবেও স্বীকৃত হয়েছে।

 

তবে CEC স্পষ্ট করে দিয়েছেন, "এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম গণনা ফর্মে রয়েছে তাঁরা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি হ্যাঁ হয়, তাহলে তাঁদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাঁদের নাম না থাকে, কিন্তু তাঁদের বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলে তাঁদেরও কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবেন এবং তাঁরা নিজেরাই এটি মেলাতে পারবেন।"

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget