এক্সপ্লোর

‘সেবার আড়ালে ব্যবসা করে’! বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পুরস্কার নেবেন না, মোদিকে আবেদন সঙ্ঘ অনুমোদিত সংগঠনের

এসজেএমের আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের বিষয়টি ভেবে দেখার আবেদন করে দাবি করেছেন, বিএমজেএফের বিরুদ্ধে নিজেদের ব্যাবসায়িক কাজকর্মের জন্য বেআইনি, অনৈতিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করে বলে বহু অভিযোগ উঠেছে।

নয়াদিল্লি: বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (বিএমজেএফ) থেকে পুরস্কার গ্রহণ না করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করল আরএসএসের আর্থিক বিষয় সংক্রান্ত শাখা স্বদেশী জাগরণ মঞ্চ (এসজেএম)। ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, চলতি মাসে মোদি মার্কিন সফরে এলে স্বচ্ছ ভারত কর্মসূচির জন্য তাঁকে পুরস্কৃত করবে তারা। এই প্রেক্ষাপটেই এসজেএমের বক্তব্য, বিএমজেএফের বিরুদ্ধে নানা মারাত্মক অভিযোগ আছে। সেবা, দান-খয়রাতির আড়ালে তারা ব্যবসা করে। মোদি যেন তাদের দেওয়া পুরস্কার না নেন। এসজেএমের আহ্বায়ক অশ্বিনী মহাজন প্রধানমন্ত্রীকে পুরস্কার গ্রহণের বিষয়টি ভেবে দেখার আবেদন করে দাবি করেছেন, বিএমজেএফের বিরুদ্ধে নিজেদের ব্যাবসায়িক কাজকর্মের জন্য বেআইনি, অনৈতিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চালানোর বহু অভিযোগ উঠেছে। ২০১৪-য় দেশের সর্বত্র সার্বিক পরিচ্ছন্নতা বাড়াতে, খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্মমূক্ত ভারত গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণ শুরু করে মোদি সরকার। সঙ্ঘ পরিবার অনুগামী এসজেএমের শীর্ষকর্তাটি ট্যুইট করে দাবি করেছেন, বিএমজেএফের অতীত অস্বচ্ছ, সমাজসেবার ছদ্মবেশে তারা ব্যবসা করে। নিজেদের ব্যবসার স্বার্থে তারা অনৈতিক, বেআইনি মেডিকেল পরীক্ষানিরীক্ষা করে বলেও একাধিক অভিযোগ রয়েছে। এসজেএম বরাবরই বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন ও ভারতের তাদের কার্যকলাপের কট্টর সমালোচক। তাদের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে নালিশও জানিয়েছে তারা।

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget