এক্সপ্লোর

Canning : অটোয় চড়ে এসে বাড়ির সামনে গুলি দুষ্কৃতীদের, ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা

South 24 Paragana : ভোটের আগেও গুলিবিদ্ধ হয়েছিলেন মহরম শেখ। ৬ মাসের মধ্যে ফের আক্রান্ত হন ক্যানিংয়ের শাসক শিবিরের এই নেতা...

শান্তনু নস্কর ও পার্থপ্রতিম ঘোষ, ক্যানিং(দক্ষিণ ২৪ পরগনা) : ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি। এসএসকেএমে নিয়ে আসা হলে ভোররাতে সেখানে মৃত্যু হয় তাঁর। নিহত অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। 

প্রসঙ্গত, ভোটের আগেও গুলিবিদ্ধ হয়েছিলেন মহরম শেখ। ৬ মাসের মধ্যে ফের আক্রান্ত হন ক্যানিংয়ের সাতমুখী এলাকার শাসক শিবিরের এই নেতা। বাড়ির কাছে গুলিবিদ্ধ হন বছর সাঁইত্রিশের মহরম। হাতে ও বুকে গুলি লাগে তাঁর।

আক্রান্তের পরিবারের দাবি, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ অটোয় চড়ে আসা ৫-৬ জন দুষ্কৃতী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা যুব তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায়। দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে মহরমকে। বাড়ির সামনেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় মহরম শেখকে আনা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

অটোয় চড়ে আসা ৫-৬ জন দুষ্কৃতী এসে ঘিরে ধরে গুলি চালায় বলে অভিযোগ। তাঁর মাথায়, পেটে ও কাঁধে গুলি লাগে। স্থানীয় দুই দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রউফের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার ভাই মহম্মদ শেখ বলেন, আমি দেখেছি তিনজন গুলি করেছে। দেখে চিৎকার করি। সোনার চেনটা ছিঁড়ে নিল। বাড়ির সামনে মেরেছে।

এদিকে যুব তৃণমূল সভাপতি ফের হামলার মুখে পড়ার নেপথ্য বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেন, ও আমাদের সক্রিয় নেতা। অন্য রাজনৈতিক দল সিপিএম, বিজেপি আছে। এরা করতে পারে। পুলিশ তন্য তন্য করে খুঁজছে দুষ্কৃতীদের।

কারা হামলা চালায় তা পুলিশকে জানিয়েছে আক্রান্ত যুব তৃণমূল নেতার পরিবার। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

এদিকে ঘটনাটি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে পাল্টা দাবি করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

সেরা শিরোনাম

News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
EC Ritabrata TMC Meet: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget