এক্সপ্লোর

Sovan Baisakhi Update: ‘শরীর ঠিক আছে’, সোমবার সংবর্ধনা, বিজেপির মিছিলে থাকছেন তিনি ও শোভন, জানালেন বৈশাখী

এক বছরের বেশি শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার পরও তাঁদের অবস্থান নিয়ে নানা ঘটনাবলীতে সংশয়, জল্পনা, প্রশ্ন মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক মহলে।২০১৯ সালের লোকসভা ভোটের পর ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তারপর রাজ্য বিজেপির সদর দফতরে সংবর্ধনা অনুষ্ঠানে শোভনকে ডাকা হলেও, ব্রাত্য ছিলেন বৈশাখী।

কলকাতা: শেষ পর্যন্ত বিজেপির হয়ে মাঠে  নামছেন  শোভন-বৈশাখী। গত সোমবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের  নেতৃত্বে কলকাতায় বিশাল বাইক মিছিলের আয়োজন করেছিল বিজেপি। কিন্তু  শেষ পর্যন্ত দিনভর দফায় দফায় নাটকের পর গেরুয়া শিবিরের বিড়ম্বনা আরও বাড়িয়ে শেষ অবধি মিছিলে হাজিরই হননি তিনি ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিনভর শোভনকে বোঝানোর চেষ্টা করেন বিজেপি নেতারা। কিন্তু আবারও মানভঞ্জন হয়নি তাঁর।  স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ খুলে বলেন, ওঁরা বিজেপির সুরে সুর মেলাতে পারছেন না। অবশেষে তিন বছর পর রাস্তায় নামছেন তাঁরা। বিজেপি সূত্রে খবর, সংগঠনের দক্ষিণ কলকাতা শাখার উদ্যোগে সোমবার বৈশাখীকে সংবর্ধনা দেওয়া হবে। সেই উপলক্ষ্যে মিছিল। পুলিশের অনুমতি চেয়ে দেওয়া হয়েছে চিঠি। শোভন বৈশাখীর হাজিরার সম্মতি মিলেছে। তিনি বলেছেন, ওরা সংবর্ধনা দেবে, আমরা দুজন থাকব। অবশেষে শুক্রবার জানা গেল, সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপি  মিছিল করবে। তাতে যোগ দেবেন দুজনে। এর আগে বৈশাখী সোমবার অনুপস্থিতির কারণ হিসাবে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছিলেন। বলেছিলেন, আমার পা ফোলা ছিল, তাই যেতে পারিনি। আমাকে দেখার জন্য শোভন ছাড়া আর কেউ ছিল না, তাই শোভনও যাননি। আমরা বিজেপিতে সব ধরণের দায়িত্ব পালন করব। আজ তিনি জানান, শরীর ঠিক হয়েছে। আমরা মিছিলে থাকব। এক বছরের বেশি শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার পরও তাঁদের অবস্থান নিয়ে নানা ঘটনাবলীতে সংশয়, জল্পনা, প্রশ্ন মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক মহলে।২০১৯ সালের লোকসভা ভোটের পর ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তারপর রাজ্য বিজেপির সদর দফতরে সংবর্ধনা অনুষ্ঠানে শোভনকে ডাকা হলেও, ব্রাত্য ছিলেন বৈশাখী। যদিও বিজেপি  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের ব্যাপারে ডাল, ভাতের অনুষঙ্গ টেনেছিলেন।এরই মধ্যে কখনও ভাইফোঁটার দিন কালীঘাটে পৌঁছে যান শোভন-বৈশাখী! আবার  রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যালেও বিশেষ অতিথির আসনে দেখা যায় দু’জনকে। প্রশ্ন ওঠে , তাহলে কি পুরনো ঘরে ফিরতে চলেছেন শোভন! এরই মধ্যে শোভন-বৈশাখীর মানভঞ্জের চেষ্টায় উদ্যোগী হয় বিজেপি নেতৃত্ব! কিন্তু, বছর ঘুরে গেলেও আজ পর্যন্ত দু’জনকে বিজেপির কোনও অনুষ্ঠানে দেখা যায়নি! সম্প্রতি অমিত শাহের রাজ্য সফরে তাঁর সঙ্গে দেখা করেন শোভন-বৈশাখী! এরপরই ভোটের আগে শোভনকে মাঠে নামাতে তাঁকে কলকাতা জোনের পর্যবেক্ষক করে বিজেপি। বৈশাখীকে সহ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ফের নাটকীয়ভাবে সোমবার নিজেদের বিজেপির কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত শোভন-বৈশাখী রোড শো-তে না আসায় নিজেরাই কর্মসূচি শুরু করে দেয় বিজেপি নেতৃত্ব।  মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়দের উপস্থিতিতে শুরু হয় রোড শো। কিন্তু শেষ মুহূর্তে কেন বিজেপির রোড শোতে অংশ নেননি  শোভন বৈশাখী? বিজেপি সূত্রের খবর, রবিবার রাত দুটো পর্যন্ত শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে রোড শো নিয়ে বৈঠক হয়। কিন্তু সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই বৈশাখী ঘনিষ্ঠ মহলে জানান, তিনি রোড শো-তে যাচ্ছেন না। কারণ, পার্টি থেকে বলা হয়েছে, এটা শোভন চট্টোপাধ্যায়ের মিছিল।  তিনি যে অপমানিত বোধ করেছেন আমন্ত্রিত না হয়ে, সেটাও গোপন করেননি বৈশাখী। প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিতে যোগদান থেকে অমিত শাহর সঙ্গে বৈঠক, সব জায়গাতেই শোভন-বৈশাখী ছিলেন একসঙ্গে। সেখানে বৈশাখীর হাজির হওয়ার কথা থাকলেও কেন তাঁকে সিদ্ধান্ত নিতে হল যে, তিনি যাবেন না? সেই প্রশ্নেই বেঁকে বসেন শোভন। অন্যদিকে, বিজেপি পার্টি অফিসে তাঁদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget