এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay Update: খড়দা আসনে তৃণমূল প্রার্থী হতে পারেন শোভনদেব, খবর সূত্রের

শোভনদেব বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় ভবানীপুর আসনে উপনির্বাচন হবে। শোভনদেবের ইস্তফায় মমতার পুরানো কেন্দ্রে ফেরার পথই প্রশ্বস্ত হল। বিধায়ক পদ ছাড়ার পর শোভনদেব বলেছেন যে, এই মুহূর্তে রাজ্যের প্রয়োজন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি যাতে ভবানীপুর আসন থেকে লড়াই করতে পারেন, সেজন্য তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।


কলকাতা: ভবানীপুর আসনে বিধায়ক পদে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেইসঙ্গে স্পষ্ট হয়ে গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরানো কেন্দ্রেই ফিরছেন। অর্থাৎ, ভবানীপুর আসনের উপনির্বাচনে তিনিই তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। এবার তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে। যদিও নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 
গত ৫ মার্চ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা। নিয়ম অনুযায়ী, তাঁকে ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হতে হবে। শোভনদেব বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় ভবানীপুর আসনে উপনির্বাচন হবে। শোভনদেবের ইস্তফায় মমতার পুরানো কেন্দ্রে ফেরার পথই প্রশ্বস্ত হল। বিধায়ক পদ ছাড়ার পর শোভনদেব বলেছেন যে, এই মুহূর্তে রাজ্যের প্রয়োজন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি যাতে ভবানীপুর আসন থেকে লড়াই করতে পারেন, সেজন্য তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, মমতা ভবানীপুর আসনেই প্রার্থী হবেন। 
অন্যদিকে, শোভনদেবের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। তিনি এবার রাজ্যের কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, বিধায়ক না থাকলেও আগামী ছয় মাস তাঁর মন্ত্রী পদে থাকার ক্ষেত্রে কোনও বাধা নেই। এরমধ্যে অন্য কোনও আসন থেকে জিতে এলেই হবে। কিন্তু জল্পনা শুরু হয় যে, তৃণমূল তাঁকে কৃষি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্যসভায় পাঠাতে পারে। রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন ফাঁকা রয়েছে। 
কিন্তু পদত্যাগের পর শোভনদেব জানিয়েছেন, রাজ্যসভায় যেতে তিনি আগ্রহী নন। রাজ্য রাজনীতিতে থাকতেই তিনি আগ্রহী। তবে দল  এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এরইমধ্যে তৃণমূল সূত্রে খবর, শোভনদেব খড়দা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই আসনে তৃণমূল জয়ী হয়েছে। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহা। শোনা যাচ্ছিল, এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটে লড়াইয়ের ব্যাপারে আগ্রহী নন বলে খবর।এই অবস্থায় শোভনদেব এই আসন থেকে প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। এ ব্যাপারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনদেবের কথা হয়েছে বলেও সূত্রের খবর। এই সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরানো কেন্দ্রে ভবানীপুর থেকে ও শোভনদেব খড়দা থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget