এক্সপ্লোর

Kolkata Metro: রবিবার জয়েন্ট, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো

Kolkata Metro: রবিবার জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত ১০টি ট্রেন চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেলওয়ে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল ৯টার পরিবর্তে সাড়ে আটটা থেকে চালু হবে ট্রেন।

কলকাতা: আগামী রবিবার ২৮ এপ্রিল জয়েন্ট্র এন্ট্রান্স (Joint Entrance examination) পরীক্ষা হবে কলকাতায় (Kolkata)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের (WBJEE) অধীনে হতে চলা এই পরীক্ষা উপলক্ষে কলকাতায় অতিরিক্ত পাঁচ জোড়া ট্রেন (Extra train) চালানোর কথা ঘোষণা করল মেট্রো রেলওয়ে (Metro Railway) কর্তৃপক্ষ। এর ফলে উপকৃত হবেন অনেক পরীক্ষার্থী।

অতিরিক্ত ট্রেন চালানোর বিষয়ে কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন। তাতে তিনি বলেন, "আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে কলকাতায়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওইদিন অতিরিক্ত পাঁচজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। অন্য সময় প্রতি রবিবার আপে ৬৫ এবং ডাউনে ৬৫, সারাদিনে মোট ১৩০টি বা ৬৫ জোড়া ট্রেন চালানো হয় কলকাতায়। কিন্তু, আগামী রবিবার ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উপলক্ষে আপ ও ডাউনে ৭০টি করে মোট ১৪০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার সাধারণত সকাল ৯টা থেকে ট্রেন চালানো শুরু হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে ২৮ তারিখ সকাল সাড়ে আটটা থেকে দমদম ও গড়িয়া সহ প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে চালু হবে মেট্রো চলাচল। তবে রাতে সময়ের কোনও পরিবর্তন হচ্ছে। যেখানে যে সময়ে অন্য রবিবার  শেষ ট্রেন থাকে সেখান থেকে একই সময়ে মেট্রো পাওয়া যাবে। অন্যান্য রবিবার যেরকম চলে সেরকমই চলবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শনিবার অর্থাৎ ২৭ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। গত মাসে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা শুরু হলেও খুব একটা যাত্রী হচ্ছে না এই রুটে। তাতেও এই করিডোরের বাকি অংশের কাজ চলছে। 

কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের আশা, বেলেঘাটা পর্যন্ত ট্রেন চালানো হলে এই রুটে যাত্রী সংখ্যা বাড়তে পারে। আপাতত বেলেঘাটা পর্যন্ত পরীক্ষামূলক পরিষেবা শুরু হচ্ছে। তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে, এর মানেই যে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে তা কিন্তু নয়। 

আরও পড়ুন: Calcutta High Court:'অস্ত্রোপচার সফল হলেও রোগী মৃত', গার্ডেনরিচ-কাণ্ডে পুরসভার রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget