এক্সপ্লোর

WB Board Exam Update: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাইল রাজ্য সরকার

মেল মারফত অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, তা নিয়ে এবার মতামত জানতে চাইল রাজ্য সরকার। অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ মতামত দিতে পারেন। আগামীকাল সোমবার ২ টোর মধ্যে ইমেল করে মতামত জানাতে হবে।  pbssm.spo@gmail.com  commissionerschooleducation@gmail.com , wbssed@gmail.com  এই তিন মেল আইডিতে মেল মারফত জানানো যাবে মতামত। 

করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়? পরীক্ষা হলে কীভাবে পরীক্ষা? না হলে কীভাবে হবে মূল্যায়ন?  এখনও তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ, রবিবার স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন একটি নির্দেশিকা জারি করেন। কিন্তু করোনা আবহে পরীক্ষা নিয়ে কী ভাবছে রাজ্যের সিংহভাগ মানুষ, তা জানতে তৎপর সরকার। আর তাই এবার সরাসরি অভিভাবক, পড়ুয়া সহ সাধারণ মানুষের কাছে মতামত চাওয়া হল। সংশ্লিষ্ট ৩ প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়া হয়েছে মতামত।


WB Board Exam Update: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মতামত চাইল রাজ্য সরকার

এদিকে করোনা আবহে পরীক্ষা নিয়ে রাজ্য সরকার ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সূত্রের খবর, করোনা আবহে পরীক্ষা নেওয়া উচিত হবে না, এমনই মতামত দিয়েছে কমিটি । কারণ হিসেবে বলা হয়েছে, আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে শিশুদেরও। যে বয়সের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভ্যাকসিনেশনই হয়নি।

এদিন এই বিষয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, শিশুদের ভবিষ্য়ৎই আমার কাছে প্রাধান্য পাবে। কীভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় তা সিদ্ধান্ত নিতে আমরা একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছি। এবার সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন অভিভাবক, পড়ুয়া, সাধারণ মানুষ এই বিষয়ে মতামত জানাতে পারবেন।

কিন্তু, প্রশ্ন হল, শেষ অবধি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক না হলে, পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে কীভাবে? সূত্রের খবর, একাধিক প্রস্তাব উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির মধ্যে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়িতে বসিয়ে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের কথা ভাবা হচ্ছে।এবছর উচ্চ মাধ্যমিকে যাঁদের বসার কথা, তাঁদের বিজ্ঞান বিভাগে ৩০ নম্বর প্র্যাকটিক্যাল এবং কলা ও বাণিজ্যে ২০ নম্বরের প্রজেক্টের নম্বর জমা পড়েছে সংসদের কাছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিগত একাদশ শ্রেণির বার্ষিক অসম্পূর্ণ পরীক্ষার ফলও নজরে আছে কমিটির। মাধ্যমিকের ক্ষেত্রে ১০ নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট মাথায় রাখা হচ্ছে। সরকারি সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট পেশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। এবার সাধারণ মানুষের মতামতের জন্য দরজাও খুলে দিল সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget