এক্সপ্লোর

এবার উলুবেড়িয়ায় বেপরোয়া অটো উল্টে গিয়ে মৃত্যু ১০ বছরের ছেলের

হাওড়া: কলকাতার পর হাওড়া। খন্নার কাছে অটো-দুর্ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটল না। অটোচালকরা যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন, তা ফের সামনে চলে এল শনিবার। এবার উলুবেড়িয়ায় বেপরোয়া অটো-দৌরাত্ম্যের বলি হল দশ বছরের ফুটফুটে বালক ভানু দাস। এদিন বন্ধুদের সঙ্গে বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে অনুষ্ঠানে যাচ্ছিল ভানু। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুর বাবা-মা-ও। তাঁদের দাবি, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে অটো ছোটাচ্ছিলেন। উলুবেড়িয়ার জয়নগর পশ্চিমপাড়ার কাছে একটি মোড় ঘুরতে গিয়ে অটোটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লাস ফোরের পড়ুয়া ভানুর। তার বন্ধুদের কারও মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। কারও ঠোঁট কেটে যায়। গুরুতর জখম হব অভিভাবকরাও। আহতদের সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অটোটিকে বাজেয়াপ্ত করেছে। শনিবার স্কুল ছুটি ছিল। ছেলে বন্ধুদের সঙ্গে যাবে বলে বায়না ধরায় বলে রাজি হয়েছিলেন ভানুর বাবা-মা। স্বপ্নেও ভাবতে পারেননি, তাকে আর কখনও দেখতেই পাবেন না। যেমন ভাবতে পারেননি বেলেঘাটার পূজা পালের বাবা-মা। রোজকার মতোই শুক্রবার সকালে অটোয় করে কলেজ যাচ্ছিলেন পূজা। গৌরীবাড়ি মোড়ে সিগন্যাল ভেঙে এগোতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় অটোটি। সজোরে ধাক্কা মারে বাসের পিছনের দরজার পাশে। দুর্ঘটনায় গুরুতর আহত হন পূজা। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে পূজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর শনিবার গৌরীবাড়ি মোড়ে বেপরোয়া অটো ধরতে তৎপর হয়ে ওঠেন উল্টোডাঙা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। অত্যধিক যাত্রী সহ অটো দেখলে বা কোনও অটোকে সিগন্যাল ভাঙতে দেখলেই আটকানো হচ্ছে তাকে। রুজু হচ্ছে মামলা। কিন্তু, অনেকে প্রশ্ন তুলছেন, এই ধরপাকড় অভিযান লাগাতার চলবে তো? নাকি ক’দিন গেলেই আবার সব যেমন চলছিল, তেমনই চলবে?

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget