এক্সপ্লোর

ফের মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসের মারণ-থাবা, বহরমপুরে একদিনে জোড়া মৃত্যু

ফের মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসের মারণ-থাবা। বহরমপুরে একদিনে জোড়া মৃত্যু। এনিয়ে একমাসের মধ্যে জেলায় স্ক্রাব টাইফাসে মৃত্যু হল ৪ জনের। দুঃখজনক ঘটনা, খতিয়ে দেখা হবে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর।

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসের মারণ-থাবা। বহরমপুরে একদিনে জোড়া মৃত্যু। এনিয়ে একমাসের মধ্যে জেলায় স্ক্রাব টাইফাসে মৃত্যু হল ৪ জনের। দুঃখজনক ঘটনা, খতিয়ে দেখা হবে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মুর্শিদাবাদে গুপ্ত ঘাতকের নাম ট্রম্বিকিউলিড মাইটস।রোগের নাম স্ক্রাব টাইফাস। বৃহস্পতিবার এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হল। মৃতদের একজন তমান্না ফিরদৌস।বাড়ি - বহরমপুরের ডাবকই গ্রামে। পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে জ্বর হয় দশম শ্রেণির ওই ছাত্রীর। প্রথমে ব্লক হাসপাতালে চিকিত্সা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, বুধবার ওই ছাত্রীকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় ১৫ বছরের ওই কিশোরীর। স্ক্রাব টাইফাসে মৃত্যু হয়েছে বেলডাঙার কুমারপুরের বাসিন্দা শ্যামল প্রামাণিকেরও। পরিবার সূত্রে খবর, জ্বর হওয়ায় ১ ডিসেম্বর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৪৬ বছরের ওই ব্যবসায়ীকে। অবস্থার অবনতি হওয়ায় ৩ ডিসেম্বর তাঁকে বহরমপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার ব্যবসায়ীর মৃত্যু হয়। মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাসে একের পর এক মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, দুঃখজনক ঘটনা...কেন হল খতিয়ে দেখছি। এর আগে মুর্শিদাবাদে আরও ২ জনের স্ক্রাব টাইফাসে মৃত্যু হয়। গত ১৩ নভেম্বর কলকাতার হাসপাতালে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হয় মুর্শিদাবাদ থানা এলাকার দাগাপাড়ার বাসিন্দা ৫০ বছরের মহাদেব মণ্ডলের। ২২ নভেম্বর একই রোগে আক্রান্ত হয়ে বহরমপুরের হাসপাতালে মারা যান, নবগ্রামের অমৃতকুন্ডুর বাসিন্দা ৩৩ বছরের তরুণ সরকার।এবার ফের হানা দিল স্ক্রাব টাইফাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget