এক্সপ্লোর

ডেঙ্গিতে এ বছর রাজ্যে মৃত্যু ৩৫ জনের, গত বছরের তুলনায় কম,দাবি মুখ্য সচিবের

কলকাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার মুখে আসরে নামল সরকার। ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করছে না রাজ্য। দাবি মুখ্যসচিব মলয় দে-র। মুখ্যসচিব বলেছেন, সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের বিভিন্ন স্থানে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আক্রান্ত ১৮ হাজার ২৩৮ জন। গত বছর এই সময় পর্বে মৃতের সংখ্যা ছিল ৪০ এবং আক্রান্তের সংখ্যা ছিল ২০,১৪০। এই পরিসংখ্যান দিয়ে মুখ্যসচিব বলেছেন, গত বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি ছিল। চলতি বছরে অস্বাভাবিক কিছু নেই। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি নিয়ে আসল পরিসংখ্যান গোপন করছে সরকার। এই প্রেক্ষিতে মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বলেন, সরকার তথ্য গোপন করছে না। তিনি বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গি ধরা পড়লে সঙ্গে সঙ্গে সরকারকে তা জানাতে রাজ্যের সব বেসরকারি হাসপাতালে ও রোগ নির্ণয়কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব আরও জানান, ডেঙ্গি মোকাবিলায় সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে। সতর্ক করা হয়েছে পুরসভাগুলিকে। মুখ্যসচিব আরও বলেছেন, ভাইরাল জ্বরের খবর এসেছে। তবে সব জ্বরই ডেঙ্গু নয়। ডেঙ্গু নির্ণয়ের জন্য ল্যাবরেটরিগুলি র‌্যাপিড টেস্ট করছে, যা গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া প্রোটোকল অনুসরণ করতে হবে। নইলে ভুল রোগ নির্ণয় ও আতঙ্ক ছড়ানোর জন্য ল্যাবরেটরিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যসচিব আরও জানিয়েছেন, সরকার পরিস্থিতির দিকে দৈনন্দিন ভিত্তিতে নজর রেখে চলেছে। রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত পুরসভা ও পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন পুরসভার মাসিক অধিবেশনেও একই অভিযোগ তোলেন বিরোধীরা। পুরসভা ডেঙ্গি-তথ্য গোপন করছে বলে অভিযোগ তুলে কক্ষ ত্যাগ করেন তারা। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন মেয়র পারিষদ, স্বাস্থ্য। পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় কড়া আইনের ভাবনা রয়েছে পুর কর্তৃপক্ষের। অন্যদিকে, এদিন পুরসভার বাইরে ডেঙ্গি নিয়ে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেসও।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget