এক্সপ্লোর

দাগী দুষ্কৃতীকে ধরতে গিয়ে মালদায় আক্রান্ত ৫ পুলিশকর্মী

মালদা: ফের আক্রান্ত পুলিশ। এবার মালদার কুমারগঞ্জে। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের স্বামী তথা দাগী দুষ্কৃতীকে ধরতে গিয়ে পুলিশের ওপর পরিকল্পিত হামলা। জখম ৫ পুলিশ কর্মী। কীভাবে আগেভাগে পুলিশি অভিযানের খবর পেল দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। স্বামীকে বাঁচাতে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই হামলা। অভিযোগ স্থানীয়দের। অস্বীকার কংগ্রেসের। কিন্তু, কীভাবে আগেভাগে পুলিশি অভিযানের খবর পেল দুষ্কৃতীরা? নেপথ্যে পুলিশি অন্তর্ঘাত? উঠছে প্রশ্ন। হুমকি থেকে তোলাবাজি একাধিক মামলায় অভিযুক্ত কুমারগঞ্জের ত্রাস মহব্বত শেখ। যে আবার কুমারগঞ্জের কংগ্রেস পঞ্চায়েত প্রধান মুসলিমা বিবির স্বামী। দীর্ঘদিন ধরেই মহব্বতকে খুঁজছিল পুলিশ। সেই মতো শনিবার রাতে অভিযানে বেরোয় পুকুরিয়া থানার পুলিশ। ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মহব্বত শেখের ধৃত দুই সঙ্গীকে নিয়ে কুমারগঞ্জে পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে নামতেই মহব্বত শেখের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়। অভিযোগ, বাঁশ, লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় মহব্বত শেখের শাগরেদরা। বেধড়কর মারধর করা হয় পুলিশ কর্মীদের। গুরুতর জখম হন দুই এএসআই, মহিলা কনস্টেবল-সহ ৫ পুলিশ কর্মী। পুলিশের একটি জিপও ভাঙচুর করা হয়। অভিযোগ, হামলার সময় সনাক্তকরণের জন্য নিয়ে যাওয়া মহব্বত শেখের এক সঙ্গীকে ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পুলিশের দাবি, হামলার জন্য আগে থেকেই তৈরি ছিল দুষ্কৃতীরা। কিন্তু, পুলিশ যে অভিযানে যাচ্ছে, সেই খবর দুষ্কৃতীরা পেল কীভাবে? তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? থানা থেকেই কি ফাঁস পুলিশি অভিযানের খবর? পুলিশের অন্দরেই উঠছে এই প্রশ্ন। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্বামীকে বাঁচাতে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই পুলিশের ওপর হামলা চালায় দুষ্কতীরা। ঘটনায় দলের কোনও যোগ নেই বলে দাবি মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুরের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের উপর এই হামলার নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget