এক্সপ্লোর

অফিস টাইমে চলবে প্রায় ১০০% লোকাল, বৈঠকে সহমত রেল ও রাজ্য

এখন অফিস টাইমে চলছে ৭৫% লোকাল

কলকাতা: অফিস টাইমে চলবে প্রায় ১০০% লোকাল ট্রেন। বৈঠকে সহমত রেল ও রাজ্য সরকার।

এখন দিনে ৬৯৬টি লোকাল ট্রেন চলছে। এখন অফিস টাইমে চলছে ৭৫% লোকাল। এদিন রেল-রাজ্য বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয় রেলের তরফে।

রেলের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর অনুরোধে বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবনাচিন্তা করে রাজ্যের আর্জি মেনে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার উৎপলকান্তি বল বলেন, অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর চেষ্টা করব। অফিস টাইমে হাওড়া-শিয়ালদায় অন্তত ৯৫ শতাংশ লোকাল ট্রেন চলবে। কারণ অফিস টাইমেই সবচেয়ে বেশি ভিড় হচ্ছে।

রাজ্য সরকার ও রেলের আগের বৈঠকে ঠিক হয়েছিল, প্রতি ট্রেনে অর্ধেক যাত্রী, অর্থাৎ প্রায় ৬০০ জনকে নিয়ে চলবে লোকাল ট্রেন। কিন্তু দু’দিনে সেই নিয়ম যে খাতায়-কলমেই থেকে গেছে, তা মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষও।

উৎপলকান্তি বলেন, প্রতি ট্রেনে ১২০০-র কাছাকাছি যাত্রী হয়েছে। হাওড়া-শিয়ালদায় একদিনে ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। স্বাভাবিক সময়ে সেটা ৩০ লক্ষ হয়। স্কুল-কলেজ বন্ধ, আরও যাত্রী বাড়বে। ট্রেনের সংখ্যা এমনিতেই বাড়ানো হয়েছে। হাওড়ায় ২০২টি চালানোর কথা ছিল, সেখানে আরও ১০৩টি বাড়ানো হয়েছে।

রেল সূত্রে খবর, শুক্রবার থেকেই অফিস টাইমে বাড়ানো হবে লোকাল ট্রেনের সংখ্যা। ট্রেন বাড়লে হয়ত ভিড় কিছুটা কমবে, কিন্তু স্বাস্থ্যবিধি মানা কি সম্ভব হবে? সন্দিহান যাত্রীরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget