এক্সপ্লোর

অসুস্থ সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীভর্তির অভিযোগ, নার্সিংহোম বন্ধ করল প্রশাসন

বাঁকুড়ার ওই নার্সিংহোম বন্ধ করে দিল প্রশাসন। অপর দুই নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি নিতে পারবে না।

সোমনাথ দাস, তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ: কেঁচো খুড়তে একেবারে কেউটে। অসুস্থ সাজিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীভর্তিতে অভিযুক্ত একটি নার্সিংহোমের ছিল না লাইসেন্স। বাঁকুড়ার ওই নার্সিংহোম বন্ধ করে দিল প্রশাসন। অপর দুই নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি নিতে পারবে না।

সুস্থকে অসুস্থ সাজিয়ে নার্সিংহোমে রেখে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে তুলে নেওয়া হত হাজার হাজার টাকা। বাঁকুড়ার ওন্দা ও সোনামুখীর তিন নার্সিংহোমের বিরুদ্ধে উঠেছিল এমনই গুরুতর অভিযোগ। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ অবস্থা প্রশাসনের। গত তিন সপ্তাহ ধরে লাইসেন্স ছাড়াই  চলছিল ওন্দার মা আনন্দময়ী নার্সিংহোম।

শুক্রবার থেকে নার্সিংহোম বন্ধ করে দেয় প্রশাসন। সোনামুখীর যে দুই নার্সিংহোমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল, তাদের জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি নিতে পারবে না তারা। বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করি। রিপোর্টও হাতে চলে এসেছে, নার্সিংহোমের এখন নবীকরণ করেনি লাইসেন্স, আইনত ব্যবস্থা নেব। প্রশাসনিক পদক্ষেপের পর অদ্ভুত সাফাই অভিযুক্ত নার্সিংহোমগুলির। মা আনন্দময়ী নার্সিংহোমের কর্মী সঞ্জু আদকের দাবি, ১৫-২০ দিন রোগী ভর্তি নেওয়া বন্ধ।  

গত মাসে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের এক বাসিন্দা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গোয়ালতোড়ের ৫০-৬০ জনকে ভর্তি করিয়ে স্বাস্থ্যসাথীর টাকা নার্সিংহোমগুলি হাতিয়ে নেয় বলে অভিযোগ। অভিযোগকারী বাপি রুইদাস বলেন, আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য পিন্টু রুইদাস লোভ দেখায়, বলে ৯ দিন থাকলে ১০ হাজার টাকা দেব, বুঝতে পেরে যেতে দিইনি, মাকে নিয়ে গেছিল ১ লক্ষ ২৪ টাকা হয়েছে। আরেক অভিযোগকারী অচিন্ত্য বেরার কথায়, ৭-১০ দিন ওষুধ দিয়ে রাখল, তেমন কোনও চিকিৎসা করেনি, টাকা নিয়ে প্রশ্ন করলে কথাই বলেনি।

প্রশাসন সূত্রে জানা গেছে, তিন নার্সিংহোমে যাঁরা ভর্তি ছিলেন, তাঁদের অধিকাংশই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বাসিন্দা। দুই জেলা থেকে নার্সিংহোমগুলির দূরত্ব অনেকটাই। বিষ্ণুপুরের একাধিক নার্সিংহোম পেরিয়ে যেতে হয় ওন্দায়। তাহলে কেন বিষ্ণুপুর পেরিয়ে এতজন রোগী ওন্দা ও সোনামুখীর নার্সিংহোমে ভর্তি হলেন? তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget