এক্সপ্লোর

৫ বছরে তাপমাত্রার রেকর্ড পতন, ১০.৬ ডিগ্রিতে কনকনে কলকাতা, জবুথবু জেলাও

কলকাতা: কনকনে কলকাতা। রবিবার পারদ নেমে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন। শীতলতম দিনের নতুন রেকর্ড শহরের। আগামী কয়েক দিন এরকমই ঠান্ডা থাকার পূর্বাভাস। কলকাতার পাশাপাশি জেলাতেও এবার জাঁকিয়ে শীত। বীরভূমে জারি শৈত্যপ্রবাহ। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, এর আগে, ২০১৩ সালে ৯ জানুয়ারি এই শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তারপর থেকে ২০১৪, ’১৫, ’১৬, ’১৭ - কোনও বারই পারদ ১১ ডিগ্রির নীচে নামেনি। এই চার বছরে ২০১৭ সালের ১৫ জানুয়ারি ছিল শীতলতম। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮-র শুরুতে, সেই এগারোর গেরো কাটিয়ে কলকাতা দশে। রবিবার ১০.৬। গত কয়েক দিন ধরেই চালিয়ে ব্যাট করেছে শীত। প্রায় প্রতিদিনই পারদ নেমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৩.৭, বৃহস্পতিবার ছিল ১২.৬। শুক্রবার তা কমে হয় ১১.১, শনিবার সামান্য বেড়ে হয় ১১.৬। আর রবিবার কলকাতায় শীতলতম, ১০.৬। আলিপুরের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতায় এরকমই শীত থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০-এর ঘরে। কলকাতার পাশাপাশি জেলাতেও এবার জাঁকিয়ে শীত। জানুয়ারিতে জবুথবু জেলাবাসী। শ্রীনিকেতনে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি কম। পশ্চিম বর্ধমানের পানাগড়ে আরও ঠাণ্ডা। তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আসানসোলে ৭.১, মালদায় ৭.৪, কোচবিহারে ৭.৬, জলপাইগুড়িতে ৮.৬, বাঁকুড়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সৈকতনগরী দিঘায় তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা এরকমই থাকবে। তবে দুই মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget