এক্সপ্লোর

এভারেস্টে মৃত্যু বাঙালি পর্বতারোহী সুভাষ পালের, নিখোঁজ আরও দুজন

নয়াদিল্লি: রাজীব ভট্টাচার্যের পর সুভাষ পাল। বরফ ঢাকা পর্বত কেড়ে নিল আরেক বাঙালি পর্বতারোহীর প্রাণ। এভারেস্টের বুকে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ আরও দুই বাঙালি অভিযাত্রী গৌতম ঘোষ এবং পরেশ নাথ। সব মিলিয়ে রবিবারটা এই পর্বতারোহীদের পরিবারের কাছে যতটা স্বস্তির ছিল, সোমবারটা ঠিক ততটাই উৎকণ্ঠার এবং যন্ত্রণার। শনিবার দীর্ঘক্ষণ ধরে এভারেস্টে চার বাঙালি পর্বতারোহীর কোনও খোঁজ ছিল না। এরা হলেন-- সুনীতা হাজরা, সুভাষ পাল, গৌতম ঘোষ এবং পরেশ নাথ। রবিবার দুপুরে সরকারি সূত্রে খবর মেলে চারজনকেই শৃঙ্গের কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সেখান থেকে ক্যাম্প ফোরে নামিয়ে আনা হয়। সুভাষ পাল এবং সুনীতা হাজরা, দু’জনেরই অবস্থা ছিল সঙ্কটজনক। সোমবার সুভাষ এবং সুনীতাকে ক্যাম্প ফোর থেকে ক্যাম্প টু-তে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু, সাত হাজার মিটারের ওপরে কয়েক ফুট চলা যে কতটা দুঃসাধ্য, তা কল্পনাও করাও কঠিন। খাবার নেই, অক্সিজেন নেই। আর উল্টোদিক থেকে ফুসফুস জমিয়ে দেওয়ার মতো কনকনে হাওয়ার ঝাপটা। এই ধকলই আর সইতে পারেননি সুভাষ পাল। ক্যাম্প টু-তে পৌঁছনোর আগেই তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযাত্রী দলের এই চার সদস্যের মধ্যে তিনিই একমাত্র এভারেস্ট শৃঙ্গ ছুঁয়েছিলেন। সেই গর্ব নিয়ে শৃঙ্গের বুকেই বরফ-সমাধি ঘটে এভারেস্ট-জয়ী সুভাষের। ছেলের এই পরিণতির কথা শুনে বাঁকুড়ার বাড়িতে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা। সুভাষের সহ অভিযাত্রী সুনীতা হাজরার শরীরের অবস্থা খারাপ হলেও, তাঁকে কাঠমান্ডুতে আনা গিয়েছে। ক্যাম্প ফোর থেকে কিছুটা রাস্তা দড়ি দিয়ে টেনে, কিছুটা মই দিয়ে সুনীতাকে ক্যাম্প টু-তে নামিয়ে আনা হয়। ক্যাম্প টু পর্যন্তই হেলিকপ্টার উড়তে পারে। ক্যাম্প টু থেকে সুনীতাকে কপ্টারে করে বেস ক্যাম্পে আনা হয়। সেখানে হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের তরফে প্রাথমিক চিকিৎসার পর আবার কপ্টারে করে বেস ক্যাম্পে। তারপর লুকলা হয়ে কাঠমান্ডুতে। এর মাঝে একবার পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন সুনীতা। তবে সুনীতা ফিরলেও, এখনও খোঁজ নেই পর্বতারোহী গৌতম ঘোষ এবং পরেশ নাথের। রবিবার বিকেলে তাঁদের ক্যাম্প টু-তে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু, নির্দিষ্ট সময়ের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁরা সেখানে পৌঁছননি। এই খবরে বেস ক্যাম্পেও দুশ্চিন্তার বাতাবরণ ছড়িয়েছে। কারণ, দু’জনের কাছেই তিনটি করে অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যা দিয়ে খুব জোর ১২ ঘণ্টা চলতে পারে। কিন্তু, সেই রসদ নিয়ে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ থাকাটা যথেষ্টই আশঙ্কার। প্রার্থনা এখন একটাই। শৃঙ্গজয়ের গর্ব নিয়ে ঘরের মানুষগুলো সুস্থভাবে ঘরে ফিরে আসুক।

সেরা শিরোনাম

Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
Cockroach Janata Party: নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget