এক্সপ্লোর

রাজ্যে ফের নোটের লাইনে মৃত্যু

উলুবেড়িয়া/বালুরঘাট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির ৫০ দিন শেষ। কিন্তু এখনও দুর্ভোগ অব্যাহত। অব্যাহত টাকার জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা। শনিবারও নোটের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হল। অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি এক মহিলা। শনিবার সকালে উলুবেড়িয়ার হাট বাসুদেবপুর গ্রামীণ ব্যাঙ্কের শাখায় টাকা তোলার জন্য লাইনে দাঁড়ান সনৎ বাগ। বেলা এগারোটা নাগাদ হঠাত্‍ই মাথা ঘুরে পড়ে যান বছর ৫৫-র এই প্রৌঢ়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ১০০ দিনের কাজ করতেন সনৎ। পরিবারের দাবি, সংসার চালানোর টাকা তুলতেই গিয়েছিলেন ব্যাঙ্কে। টাকা তোলা তো দূর, ব্যাঙ্কের দোরগোড়ায় পৌঁছনোর আগেই সব শেষ। এদিনের ঘটনা নিয়ে ফের মোদিকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মোদি বাবু, আপনি ভীষণ উদ্ধত। ১১২ জনের মৃত্যুর জন্য আপনিই দায়ী।’ উলুবেড়িয়া যখন মৃত্যু, তখন দক্ষিণ দিনাজপুরের বংশীহারির গোবিন্দপুরে টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ এক বৃদ্ধা। মমতাজ বেওয়া নামে এই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রথম নয়, প্রধানমন্ত্রীর নোট বাতিলের পর থেকে রাজ্যে এই ধরণের ঘটনা ঘটেছে একাধিক। ৩ ডিসেম্বর ব্যান্ডেলে এটিএমের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কল্লোল রায়চৌধুরীর। কিন্তু লাইনে দাঁড়ানো কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। অমানবিক সেই ঘটনার পর, গত ১৯ ডিসেম্বর কোচবিহারের দিনহাটার স্টেট ব্যাঙ্কের শাখায় লাইন দাঁড়িয়ে মৃত্যু হয় পঞ্চান্ন বছরের ধনেশ্বর বর্মনের। এবার মৃত্যু উলুবেড়িয়ায়। কবে বন্ধ হবে এই মৃত্যু মিছিল? কবে রেহাই মিলবে এই দুর্ভোগ থেকে? প্রশ্ন সাধারণ মানুষের।

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget