এক্সপ্লোর

আকাঙ্খার বিশ্বাস অর্জনে উদয়নের ছলে হতবাক তদন্তকারীরা, আরও খুন করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ

বাঁকুড়া:  সময় যত গড়াচ্ছে, ততই উদয়ন দাস সম্পর্কে একের পর এক তথ্য হতবাক করে দিচ্ছে তদন্তকারীদের। সূত্রের খবর, আকাঙ্খার সঙ্গে দিল্লিতে যতবার তার দেখা হয়েছে, ততবারই সে আমেরিকা থেকে ফেরার কথা বলেছে। আকাঙ্খার বিশ্বাস অর্জনে উদয়নের পরিকল্পনা ছিল অবাক করার মতো। পুলিশ সূত্রে খবর, ফ্লাইট স্ক্যানার অ্যাপ আপলোড করে আমেরিকা থেকে দিল্লির উড়ানের আসল সময়, বিমান নামার সময় দেখে নিয়ে, এই সময় মোবাইল ফ্লাইট মোডে রাখত উদয়ন। এরপর ভোপাল থেকে ট্রেনে চড়ে দিল্লি আসত সে। অনাবাসী চাকরিজীবী পরিচয় দিয়ে উঠত দিল্লির অজন্তা হোটেলে। সেখানে সাজগোজ সেরে, গিয়ে দাঁড়িয়ে থাকত বিমানবন্দরের সামনে। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য সে আমেরিকা থেকে উড়ে এসেছে, আকাঙ্খাকে এটা বোঝাতেই উদয়ন এই ছক কষে বলে তদন্তকারীরা নিশ্চিত। এদিকে বাবা-মা-প্রেমিকা, একে একে তিনটি খুন। কিন্তু উদয়ন কি আরও কাউকে খুন করেছে? সে সিরিয়াল কিলার কি না, খতিয়ে দেখতে উদয়নের ভোপালের বাড়িতে তল্লাশি ছত্তীসগঢ় পুলিশের। তদন্তকারীরা নিশ্চিত, আকাঙ্খার পরে তার বাবা-মা-ভাইকেও খুন করার পরিকল্পনা করেছিল উদয়ন। মনোবিদরা বলছেন, সাধারণত, সিরিয়াল কিলাররা প্রথম ঘটনার কিছুদিন পর দ্বিতীয় খুন করে। ২০১০ সালে খুন হন উদয়নের বাবা-মা, ২০১৬-তে প্রেমিকা। তাহলে কি এই ৬ বছরের ব্যবধানে আর কোনও খুন করেছে উদয়ন? পুলিশ সূত্রে খবর, যাদেরকে সে খুন করেছে, তাদের নামের অক্ষর দিয়ে তৈরি করেছিল ইমেল ও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তদন্তে জানা গিয়েছে, উদয়নের তিনজন বন্ধুর নামে এধরনের পাসওয়ার্ড থাকলেও, তাদের হদিশ মেলেনি। এদের পরিণতিও উদয়নের বাবা-মা-প্রেমিকার মতো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget