এক্সপ্লোর

AMIT SHAH IN BENGAL:আজ রাজ্যে অমিত শাহ, নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে, নিরাপত্তা নিয়ে ডিজিকে চিঠি CRPF র

জে পি নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। অমিত শাহ-র ক্ষেত্রে তা যেন না হয়। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানাল CRPF। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে।নাড্ডার কনভয়ে যথেষ্ট নিরাপত্তা ছিল। দাবি তৃণমূলের।

কলকাতা:  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার পর তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। এই পরিস্থিতিতে শুক্রবার, ১৮ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মন্ত্রক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি পাঠানো হয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দফতরগুলিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১১টায় অমিত শাহর কলকাতা বমানবন্দরে নামার কথা। রাতে থাকবেন নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে। পরেরদিন, অর্থাৎ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। শনিবার সকাল পৌনে ১০টায় NIA আধিকারিকদের সঙ্গে বৈঠক। বেলা পৌনে ১১টা নাগাদ যাবেন বিবেকানন্দে রোডে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে । তারপর হেলিকপ্টারে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। বেলা সাড়ে ১২টা নাগাদ সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তারপর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান, দেবী মহামায়ার মন্দিরে পুজো দেওয়ার কথা শাহের। দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন। এরপর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর রাজনৈতিক সভা রয়েছে। শনিবার রাতে আবার হেলিকপ্টারে ফিরবেন কলকাতায়। রাতে বালিগঞ্জের পার্ক লেনে এবং ওয়েস্ট ইন হোটেলে বৈঠক রয়েছে শাহের। রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ তাঁর হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ। এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে, অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর উপলক্ষে রাজ্য প্রশাসনকে নিরাপত্তার নিশ্চিদ্র ব্যবস্থা করতে, বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১০ ডিসেম্বর, ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনার রেশ এখনও টাটকা। ওই দিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা, রাজ্যের তিন IPS অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যা নিয়ে চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ।  সংবাদসংস্থা PTI সূত্রে খবর, নাড্ডার কনভয়ের হামলার ঘটনা উল্লেখ করে, অমিত শাহর নিরাপত্তায় উপযুক্ত সহযোগিতা চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, CRPF।  অমিত শাহ, জে পি নাড্ডা, রাহুল গাঁধী, সনিয়া গাঁধী-সহ দেশের বিভিন্ন VVIP নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে CRPF-এর এলিট কমান্ডোরা।

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

ভিডিও

Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget