এক্সপ্লোর

Amit Shah Tribute: বাংলায় টুইট, রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন অমিত শাহ

আবার ইংরেজিতেও এই একই টুইট করেছেন তিনি।

  নয়াদিল্লি: প্রাতঃস্মরণীয় বিপ্লবী নায়ক রাসবিহারী বসুকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজিরবিহীনভাবে বাংলায় টুইট করেছেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার রাজনীতিতে কিছুদিন ধরে দড়ি টানাটানি চলছে। এবার কি রাসবিহারীও সেখানে নতুন সংযোজন হতে চলেছেন? অমিত শাহ লিখেছেন, আমি অগ্রগণ্য বিপ্লবী শ্রী রাসবিহারী বসু মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানাই। যাঁর সাংগঠনিক দক্ষতা পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি গদর আন্দোলন এবং আজাদ হিন্দ ফৌজ গঠনের অন্যতম ব্যক্তিত্ব।তাঁর আত্মবলিদান আগামী প্রজন্মকে সর্বদাই অনুপ্রাণিত করবে। দেখুন তাঁর টুইট আবার ইংরেজিতেও এই একই টুইট করেছেন তিনি। সামনে কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। এই প্রথম পশ্চিমবঙ্গ জয়ের জন্য পুরোদস্তুর ঝাঁপিয়েছে এতদিন রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক থাকা বিজেপি। আর বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন হল মনীষীরা ঢুকে পড়েছেন! রবীন্দ্রনাথ, বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর, নেতাজি কিংবা...ঋষি অরবিন্দ! নেতাজির জন্মদিন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্র ঘোষণা করেছে, নেতাজির জন্মদিন উদযাপিত হবে পরাক্রম দিবস হিসেবে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছেন, তাঁরা পালন করবেন দেশনায়ক দিবস। ফরওয়ার্ড ব্লকের দাবি, তেইশে জানুয়ারি পালিত হোক দেশপ্রেম দিবস। ঠিক এই প্রেক্ষিতে রাসবিহারীকে নিয়ে বাংলায় অমিত শাহের টুইট নিঃসন্দেহে আলাদা তাৎপর্য বহন করে। ২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপিত হবে। সেই মেগা ইভেন্টের প্রস্তুতি ক্রমশ যেন বদলে যাচ্ছে ভোট ফ্যাক্টরে। তাল ঠুকছে সব পক্ষ। সমাজের বিভিন্ন মহলের খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ভোটের বাংলায় বাংলা ও বাঙালি যখন অন্যতম প্রধান ইস্যু, তখন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ককে নিয়ে আবেগ ছাড়তে রাজি নয় কেউ। আজাদ হিন্দ যাঁর হাতে গড়ে উঠেছিল, এই পরিস্থিতিতে সেই রাসবিহারীও কি তাঁর উত্তরসূরী সুভাষচন্দ্রের মতই ঢুকে পড়লেন বঙ্গ রাজনীতির অন্দরে?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget