এক্সপ্লোর

বাড়ির জন্য মাটি খুঁড়তেই উঠে এল পুরানো কলসি, ভেতরে প্রাচীন নিদর্শন, দেখতে ভিড় পড়শিদের

ঠিক যেন কোনও গুপ্তধনের কাহিনী। মাটির নীচ থেকে উদ্ধার বহু পুরনো কলসি।

শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার: ঠিক যেন কোনও গুপ্তধনের কাহিনী। মাটির নীচ থেকে উদ্ধার বহু পুরনো কলসি। তার ভিতর ভর্তি প্রচীন কড়ি। ঘটনাস্থল কোচবিহারের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কারজিপাড়া এলাকা। এখানে একটি বাড়ি তৈরির কাজ চলছে। তার জন্য খোঁড়াখুঁড়ির সময় মাটির নিচ থেকে উঠে আসে এই কড়ি ভর্তি কলসি। জমির মালিক পরিমল বর্মন জানিয়েছেন,বাড়ি করার জন্য মাটি খুঁড়তেই একটি কলসি বেরিয়ে আসে । সেই কলসিতেই ছিল কড়িগুলি । করিগুলি কোন সময়ের তা জানা প্রয়োজন। জমি মালিকের আত্মীয় বলেছেন, কড়িগুলি কত পুরানো তা খতিয়ে দেখুক সরকার। ইতিহাস জানা প্রয়োজন। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হবে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রধান মাধব অধিকারী বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ হদিশ। সঠিক ইতিহাস উঠে আসবে গবেষণা হলে। বিশ্ববিদ্যালয়ের হাতে এলে গবেষণার কাজে লাগানো হবে। এর আগে কোচবিহারের দিনহাটার গোসানিমারি এলাকায় মাটির নীচ থেকে উদ্ধার হয় প্রচুর পুরনো বাসন, পুজোর সামগ্রী ও দেবদেবীর ভাঙা মূর্তি। তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি এলাকাতেও মাটি খুঁড়ে পাওয়া যায় প্রাচীন ভাস্কর্য ও বাসন। ইতিহাসবিদদের মতে, এই এলাকায় প্রাচীনকালে এক জনপদ ছিল। নাম ছিল, কামতাপুর। একসময়ে কোচ রাজাদের রাজত্ব ছিল এখানে। সম্ভবত তারই সাক্ষ্য বহন করে চলেছে এইসব প্রাচীন নিদর্শন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget