এক্সপ্লোর

উপনির্বাচনে ঔদ্ধত্য ও অহংকারের জবাব পেল বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচনেই বিরোধীদের ধরাশায়ী করেছে তৃণমূল। ইতিমধ্যেই কালিয়াগঞ্জে বিজয়ী হয়েছে রাজ্যের শাসক দল। খড়্গপুর সদর ও করিমপুর আসনেও জয়ের দোরগড়ায় তারা। করিমপুরের দূর্গ ধরে রাখার পাশাপাশি খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জে ঘাস-ফুল ফুটিয়েছে তৃণমূল।

কলকাতা: রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচনেই বিরোধীদের ধরাশায়ী করেছে তৃণমূল। ইতিমধ্যেই কালিয়াগঞ্জে বিজয়ী হয়েছে রাজ্যের শাসক দল। খড়্গপুর সদর আসনেও জয়ী তৃণমূল। করিমপুর আসনে জয়ের দোরগড়ায় তারা। করিমপুরের দূর্গ ধরে রাখার পাশাপাশি খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জে ঘাস-ফুল ফুটিয়েছে তৃণমূল। উপনির্বাচনে এই সাফল্যকে রাজ্যের মানুষের উদ্দেশ্য উত্সর্গ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির ঔদ্ধত্য, যথেচ্ছাচার ও অহংকার এবং রাজ্যকে অপমানের জবাব দিয়েছেন মানুষ। তিনি বলেছেন, এটা মা-মাটি-মানুষের জয়, বাংলার সম্প্রীতি, ঐতিহ্য,একতা ও সংস্কৃতির জয়। বিজেপির আসল রূপ মানুষ দেখে নিয়েছেন। এনআরসি ইস্যু নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, এনআরসি-র ইস্যু তুলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। তিনি বলেছেন, এই তিন কেন্দ্রে রাজবংশী, অবাঙালি, সংখ্যালঘু, হিন্দু, আদিবাসী ও তপশিলী জাতি-সমাজের সর্বস্তরের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের আর্থিক নীতি, বিলগ্নীকরণ নীতির তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, দেশে কর্মসংস্থানের অভাব, লক্ষ লক্ষ মানুষের কাজ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী কৃষক ও শ্রমিকদের সমস্যার প্রতি কেন্দ্রের অবহেলার অভিযোগও তুলেছেন। তিনি বলেছেন, এসব জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের কথা বলছে বিজেপি। মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাকে বিজেপির পক্ষে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'এই জয় মানুষের জয়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আবার রেখেছেন। সর্বস্তরের মানুষ জোটবদ্ধ হয়ে বিজেপির অর্থনীতিকে শেষ করে দেওয়া, জীবনকে দুর্বিসহ করে তোলা, প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার প্রতিবাদ জানিয়েছেন। বিজেপির আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন’। তিনি বলেছেন, বিজেপি এনআরসি-র কথা তুলে ধরে মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করেছে। উপনির্বাচনে এনআরসি নামক ভয়ভীতি দেখিয়ে লোকসভা থেকে শুরু করে তারা যে ধরনের রাজনৈতিক চাল চেলেছিলেন, মানুষের জীবনকে বাজি ধরে, তা সফল হয়নি। এর বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এনআরসি-র বিপদ সম্পর্কে সতর্ক করেন। মানুষকে আশ্বস্ত করেন। পার্থ বলেছেন, দেশের অর্থনৈতিক বুনিয়াদ ধংস করে দিয়েছে বিজেপি। দেশজুড়ে কর্মসংস্থানের অভাব।কোনও প্রতিশ্রুতিই রাখতে পারেনি বিজেপি। এর বিরুদ্ধেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ণের সপক্ষে রায় দিয়েছে।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget