এক্সপ্লোর

Baitarani Project in West Bardhaman: পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির টানাপোড়েনের জের, আটকে শ্মশান তৈরির কাজ

সরকারিভাবে টাকা বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যেই। তবুও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির টানাপোড়েনের জেরে এখনও শুরু হল না পশ্চিম বর্ধমানের কাঁকসায় বৈতরণী প্রকল্পে শ্মশান তৈরির কাজ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সরকারিভাবে টাকা বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যেই। তবুও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির টানাপোড়েনের জেরে এখনও শুরু হল না পশ্চিম বর্ধমানের কাঁকসায় বৈতরণী প্রকল্পে শ্মশান তৈরির কাজ। এখনও ত্রিপল টাঙিয়ে ছাতা হাতে করেই দাহ সম্পন্ন করতে হচ্ছে। দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা।

কাঁকসার শিবপুরে অজয় নদের তীরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষই মৃতদেহ দাহ করতে নিয়ে আসেন। কিন্তু সেখানে কোনও স্থায়ী শ্মশান নেই। এর ফলে বৃষ্টিপাত হলে চরম বিপাকে পড়েন শবযাত্রীরা। এই সমস্যার কথা মাথায় রেখেই বৈতরণী প্রকল্পে শ্মশান তৈরি করার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত সমিতি। শ্মশান তৈরির দায়িত্ব দেওয়া হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা PWD কর্তৃপক্ষকে। প্রকল্পের কাজ সম্পন্ন করতে বরাদ্দ হয়ে গেছে সরকারি টাকাও। কিন্তু তাতেও মিটল না সমস্যা। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ঠান্ডা লড়াইয়ের জেরে এখনও সেই কাজ শুরুই হল না। পঞ্চায়েত সমিতির অভিযোগ, পঞ্চায়েত গার্ডওয়াল তৈরি করেনি এখনও। এমনকী সেভাবে গুরুত্বও দিচ্ছে না গোটা ব্যাপারটাকে। ফলে সমিতি কাজ শুরু করতে পারছে না। অন্যদিকে পঞ্চায়েতের এক সদস্যের দাবি বিষয়টি তাঁরা ঠিকমত জানেনই না।

পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এই কাদা ছোঁড়াছুঁড়ির জেরে এখন ঝামেলায় পড়েছেন মৃতদেহ দাহ করতে আসা স্থানীয় মানুষজন। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে  চরম বিপাকে পড়তে হয় শবযাত্রীদের। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, দীর্ঘদিন আগেই বৈতরণী প্রকল্পে শ্মশান তৈরির জন্য সরকারি ভাবে টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও সেই কাজ শুরু হয়নি। এখন স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলছেন, তাহলে কি সমস্ত টাকা আত্মসাৎ করে ফেলা হয়েছে? এতদিনেও কাজ শুরু না হওয়ায় চরম দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। এদিকে বৃষ্টিপাতের জেরে ত্রিপল টাঙিয়ে ছাতা হাতে মৃতদেহ দাহ করতে হচ্ছে স্থানীয়দের। যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ প্রবোধ মুখার্জি জানিয়েছেন, পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে। যত দ্রুত সম্ভব, কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget