এক্সপ্লোর

বামেদের বনধের ‘প্রভাব নেই’ জেলাতেও, বার হচ্ছে 'বিক্ষিপ্ত' মিছিল

হাওড়া: # হুগলির শ্রীরামপুর স্টেশন সংলগ্ন মাছের আড়তে অন্যদিনের মতোই সকাল থেকে ব্যস্ততা। বাস পরিষেবার পাশাপাশি জলপথ পরিষেবাও স্বাভাবিক। # বারাসতে ধর্মঘটের সমর্থনে মিছিল বার করে বামেরা। চাঁপাডালি মোড়ে যশোর রোড অবরোধ করেন মিছিলকারীরা। কিছুক্ষণ পরে অবরোধ উঠে যায়। সকালে বড়বাজার এলাকা থেকে বার হয় বামেদের মিছিল। # ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল ঘিরে দুর্গাপুর স্টেশন চত্বরে উত্তেজনা। বাম সমর্থকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় শতাধিক মিছিলকারীকে। # বনধের প্রভাব নেই জলপাইগুড়িতেও। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। জেলার প্রায় সব চা বাগানই খোলা। তবে বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে। ধর্মঘটের সমর্থনে কাউকে রাস্তায় নামতেও দেখা যায়নি। # বামেদের ডাকা ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কার্যত কোনও প্রভাবই পড়েনি শিলিগুড়িতে। সকাল থেকে চলছে সরকারি-বেসরকারি বাস। খোলা রয়েছে স্কুল, দোকানপাট। তবে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী। বেলা দশটা নাগাদ হিলকার্ট রোড থেকে একটি মিছিল বের করে বামেরা। নেতৃত্বে সূর্যকান্ত মিশ্র। যোগ দেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও। # কর্মী-সমর্থক আসেননি। তাই ধর্মঘটের সমর্থনে সিপিএমের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও তা বাতিল হয়ে গেল হাওড়ার ডোমজুড়ে। আজ সকাল সাড় সাতটায় নিশ্চিন্দা লোকাল কমিটির অফিসের সামনে থেকে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু সকাল নটা পর্যন্ত অপেক্ষা করেও দলীয় অফিসে ১০-১৫ জনের বেশি লোক না আসায় মিছিল বাতিল করার সিদ্ধান্ত নিল # ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিলকে কেন্দ্র করে হাওড়ার দাশনগরে অশান্তি ছড়াল। দাশনগর থানার সামনে হাওড়া-আমতা রোড অবরোধ করেন মিছিলকারীরা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মিনিট কুড়ি পরে অবরোধ উঠে যায়। সকালে কদমতলা থেকে মিছিল বের করেন বাম কর্মীরা। # দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার জেটিঘাট থেকে লাল পোল পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মিছিল করে বামেরা। ধর্মঘটের বিরোধিতায় কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে আজ সকালে মিছিল বের করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বামেদের বনধের ‘প্রভাব নেই’ জেলাতেও, বার হচ্ছে 'বিক্ষিপ্ত' মিছিল পূর্ব মেদিনীপুরেও একইভাবে জনজীবন স্বাভাবিক।

সেরা শিরোনাম

Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget