এক্সপ্লোর

Bankura Tmc Clash: বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জখম ৯

বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। যার জেরে জখম দু’পক্ষের ৯ কর্মী। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে পারিবারিক ঝামেলার জেরেই সংঘর্ষ বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। যার জেরে জখম দু’পক্ষের ৯ কর্মী। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে পারিবারিক ঝামেলার জেরেই সংঘর্ষ বলে দাবি তৃণমূল জেলা সভাপতির। এলাকা শান্ত রাখতে পুলিশি টহলদারি চলছে।

সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে। ১০০ দিনের কাজে স্থানীয়দের ঠিকমতো সুযোগ দেওয়া হচ্ছে না। অভিযোগ, পাল্টা অভিযোগে এদিন রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার আঙ্গারিয়া গ্রাম। প্রথমে তর্কাতর্কি, তারপর একে অপরের বিরুদ্ধে লাঠি-টাঙ্গি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ ওঠে। উভয়পক্ষের ৯ জন কর্মী আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

বাঁকুড়ার তৃণমূল কর্মী আনিসুর আলি খান বলেন, ‘অনেকেই আছে যারা একসময় তৃণমূল করত কিন্তু ভোটের সময় তলে তলে বিজেপিকে সমর্থন করেছে। এখন তাঁরা ফের এলাকায় নিজেদের অধিকার ফিরে পেতে মরিয়া। এলাকায় ১০০ দিনের কাজে নতুনদের কোনও সুযোগ দিচ্ছিল না ওঁরা। এর প্রতিবাদ করায় গতকাল রাতে আমাদের উপর ওরা চড়াও হয়। লাঠি টাঙ্গি নিয়ে আমাদের মারধর করে। আমাদের ৪ জন কর্মী জখম হয়।’

অভিযোগ উড়িয়ে তৃণমূলের অপর গোষ্ঠীর দাবি, সরকারি টাকা আত্মসাৎ করছে অন্য পক্ষ। আরেক পক্ষের তৃণমূল কর্মী রাজু দালাল বলেন, ‘গ্রামে একসঙ্গে আমরা তৃণমূল করতাম। কিন্তু তৃণমূলের নাম করে এক গোষ্ঠী বিভিন্নভাবে লুটেপুটে সরকারি টাকা আত্মসাৎ করছিল। আমরাই বরং এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছি। গতকাল রাতে আমাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে এবং আমাদের ৫ জন তৃণমূল কর্মী জখম হন।’

দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও বিষয়টিকে পারিবারিক ঝামেলা বলে দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘এখানে সবাই তৃণমূল করে। ১০০ দিনের কাজ নিয়ে কোনও ঝামেলা হয়নি। আমার কাছে খবর আছে যে এটা পারিবারিক ঝামেলা।’

এদিকে আঙারিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়পুর থানার পুলিশ। গ্রামে পুলিশি টহলদারি চলছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget