এক্সপ্লোর

উপনির্বাচনের ফল নোট বাতিলের বিরুদ্ধে জনতার বিদ্রোহ, দাবি মমতার

কলকাতা: তমলুকে জয়ের ব্যবধান দ্বিগুণ।কোচবিহারে প্রায় চার গুণ! আর মন্তেশ্বরে তো ৭০৬ ভোট থেকে জয়ের ব্যবধান পৌঁছে গেল একেবারে ১ লক্ষ ২৭ হাজারে! ২০১৬-র বিধানসভা নির্বাচনে মন্তেশ্বরে ৭০৬ ভোটে জিতেছিল তৃণমূল। একদা বাম দুর্গে ৭৭ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী সৈকত পাঁজা। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৭ হাজার ৩১৬। ২০ হাজার ১৮৯ ভোট পেয়েছে সিপিএম। বিজেপি পেয়েছে ১৬ হাজার ৭৩টি ভোট। কংগ্রেসের ঝুলিতে ২ হাজার ৮৮৫টি ভোট। মোট বৈধ ভোটের ৬ ভাগের একভাগও না পাওয়ায় জামানত জব্দ হয়েছে সিপিএম, কংগ্রেস ও বিজেপির। শুধু মন্তেশ্বরই নয় উপ-নির্বাচনের রাজ্যের তিনটি আসনেই ব্যাপকভাবে জয়ের মার্জিন বাড়াল তৃণমূল! কোচবিহার লোকসভার মধ্যে মাত্র পাঁচটি পুরসভা রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে রয়েছে দুটি। মন্তেশ্বর বিধানসভা এলাকার মধ্যে কোনও পুরসভা নেই। অর্থাত, এবারের উপনির্বাচন হয়েছে বিস্তীর্ণ গ্রামীণ এলাকাজুড়ে।আর সেখানেই ফের সবুজ-সুনামি! এই বিপুল জয়ের নেপথ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিই মূল কারণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ, দ্বিতীয় ইনিংস শুরু করার পর, উন্নয়নকেই পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মতো নানা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে জোর দিয়েছেন তিনি। উপনির্বাচনের ফলে তারই প্রতিফলন ঘটেছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। তৃণমূলও মনে করছে, এই জয়ের অন্যতম কারণ গ্রাম বাংলার ব্যাপক-উন্নয়ন। উন্নয়ন তো রয়েইছে। পাশাপাশি, উপ নির্বাচনে জয়ের ব্যবধান চমকে দেওয়ার মতো হওয়ার নেপথ্যে অন্য কারণও দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জনতার বিদ্রোহের প্রতিফলন এই ফল। মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্রেও প্রচারে না গেলেও, তৃণমূল বারবার নোট বাতিলকেই ইস্যু করছে...কার্যত মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের উপর গণভোট চেয়েছে। যদিও, বিজেপি মানতে নারাজ যে নোট বাতিলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, নোট বাতিলের ফলে বিজেপির ভোট তিনগুণ বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিমুখী। মোদীর বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছেন। আর এই প্রেক্ষাপটেই উপনির্বাচনের এই ফল। যা আগামী দিনে কি মমতা-মোদী লড়াইটা আরও তীব্র করবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget