এক্সপ্লোর

SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?

SC On NEET Exam: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সৌভিক মজুমদার, নয়াদিল্লি: বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারি না। এর ওপর গভীর নজর রাখব। NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, NEET পরীক্ষাকে ভবিষ্যতে পুরোপুরি কম্পিউটারভিত্তিক পদ্ধতি করা যায় কিনা, কীভাবে তথ্য় সুরক্ষিত রাখা যাবে, সে ব্য়াপারেও কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে আদালত।  

আরও পড়ুন, নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?

দেশজোড়া আন্দোলনের মধ্য়েই NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারি না।এর ওপর গভীর নজর রাখব। আমরা নিশ্চিত করব যেন বিষয়টি পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদালত জানিয়েছে,ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-তে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস আটকাতে কেন্দ্রের যে কর্মপরিকল্পনা বা পদক্ষেপ, সেব্য়াপারে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট।

শুক্রবার বিচারপতি পিএস নরসিমহা ও অলোক আরাধের বেঞ্চে NEET-এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা পরিচালনায় কাঠামোগত সংস্কারের দাবিতে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি ছিল। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কিছু অগ্রগতি হয়েছে এবং তিনি অনুরোধ করেন, কয়েকদিন পর যেন বিষয়টি পুনরায় শোনা হয়। যাতে, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সামনে একটি পূর্ণাঙ্গ ছবি তুলে ধরতে পারে। তবে, বিচারপতি নরসিমহার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, প্রস্তাবিত হলফনামায় পরীক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
 
NEET পরীক্ষাকে ভবিষ্যতে পুরোপুরি কম্পিউটারভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে (Computer-Based Testing) নিয়ে যাওয়া যায় কিনা, তাতে কী ধরনের সাইবার-নিরাপত্তা কাঠামো প্রয়োজন, কীভাবে তথ্য় সুরক্ষিত রাখা যাবে। সে ব্য়াপারেও কেন্দ্রীয় সরকারের কাছে কাছে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে সরকারকে একটি বিস্তারিত হলফনামা দাখিল করারও নির্দেশ দিয়েছে আদালত।

ইসরো (ISRO)-র প্রাক্তন চেয়ারম্যান কে. রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন হাই-পাওয়ার্ড কমিটির সুপারিশের প্রসঙ্গ উল্লেখ করে এদিন সুপ্রিম কোর্ট বলে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র পরিচালন পর্ষদের প্রস্তাবিত কাঠামোয়, স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে এবং, পরীক্ষা-ব্য়বস্থা উন্নত করতে আইআইটি (IIT)-র মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কীভাবে যুক্ত করা হবে। সে বিষয়ে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রীয় সরকার পুরো প্রক্রিয়াটি অর্থাৎ ছাপাখানা থেকে শুরু করে শিক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ আদালতের নথিতে তুলে ধরবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার যে কোনও গঠনমূলক পরামর্শ গ্রহণে প্রস্তুত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget