এক্সপ্লোর

Birbhum BJP: বীরভূমে ফের বিজেপির শক্তিক্ষয়, লাভপুরে তৃণমূলে যোগ এক হাজার নেতা-কর্মীর

কুরনাহারের পর এবার বিপ্রটিকুরি। বীরভূমের লাভপুরে ফের ভাঙন ধরল বিজেপিতে।

গোপাল চট্টোপাধ্যায়,  বীরভূম:  বীরভূমের লাভপুরে ফের বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ১৬টি অঞ্চলের বুথ সভাপতি-সহ প্রায় এক হাজার কর্মী। গেরুয়া শিবিরের জেলা নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে যোগদান করিয়েছে তৃণমূল। উন্নয়ন দেখেই এসেছে, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।
ছবি এক। ঘটনাও এক। শুধু তারিখ বদলের সঙ্গে জায়গা বদল।

কুরনাহারের পর এবার বিপ্রটিকুরি। বীরভূমের লাভপুরে ফের ভাঙন ধরল বিজেপিতে। রবিবার সকালে শিবির বদলে তৃণমূলে যোগ দিলেন ১৬টি অঞ্চলের বুথ সভাপতি-সহ প্রায় এক হাজার বিজেপি কর্মী।এদিন দলত্যাগীদের হাতে পতাকা তুলে দেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ।আর নতুন দলে যোগ দিয়েই, পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করলেন দলত্যাগীরা।  

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা সূর্য বাগদি বললেন, ভুল বুঝে গিয়েছিলাম, বিজেপিতে সহযোগিতা না পেয়ে ও উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিলাম।

অভিজিৎ সিংহ বলেছেন,  ভোটের পর বিজেপি নেতৃত্বকে এরাজ্যে তেমনভাবে আর দেখা যায়নি, তাই নিচুতলার কর্মীরা কোনও সহযোগিতা পাচ্ছিল না, রাজ্য সরকারের উন্নয়ন দেখে বিজেপির এই কর্মীরা যোগ দিলেন তৃণমূলে।

গত শুক্রবার, লাভপুরেরই কুরনাহার অঞ্চলে, বিজেপির ১৬ জন বুথ সভাপতি-সহ প্রায় দেড় হাজার কর্মী যোগ দেন তৃণমূলে।লাল মাটির জেলায় কেন ধারাবাহিক ভাবে ভাঙন ধরছে গেরুয়া শিবিরে? এনিয়ে বিজেপির জেলা সভাপতির দাবি, ভয় দেখিয়ে ও জোর করে কয়েকজনকে নিজেদের দলে টানছে তৃণমূল। তবে এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।

এরইমধ্যে কোচবিহারের শীতলকুচিতেও বিজেপিকে ভাঙ্গন ধরেছে। বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী  তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এর হাত থেকে দলের পতাকা তুলে নেন তারা। মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে বিজেপির ওই কর্মীরা তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে, বিজেপির দাবি,  ভয় দেখিয়ে যোগদান করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোটের পর বিভিন্ন জেলাতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Agnimitra On Aroop Biswas: অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ, '..আমরা অপেক্ষা করব', বললেন অগ্নিমিত্রা
অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অরূপ, '..আমরা অপেক্ষা করব', বললেন অগ্নিমিত্রা
Kolkata Metro: কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোয় ? কোন কোন এলাকা জুড়তে পারে এই নতুন মেট্রো রুটে ?
কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোয় ? কোন কোন এলাকা জুড়তে পারে এই নতুন মেট্রো রুটে ?
East Midnapore News: নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার
নয়াচরে তৈরি হবে মৎস্যহাব, বেআইনি বসতি হঠাতে পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget