এক্সপ্লোর

পুলিশ 'চাপ' দিচ্ছে, ফের নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বীরভূমের কৃষক

কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা থেকেই দু’দিনের মধ্যে ফের একবার নবান্নের দ্বারস্থ পাড়ুইয়ের কৃষক মিঠুন গড়াই। চাষে তোলাবাজি এবং পাড়ুই থানার ওসি-র বিরুদ্ধে চাপের অভিযোগের সুরাহা চেয়ে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর দফতরের হস্তক্ষেপে তিনি পাড়ুই থানায় এফআইআর করেছেন ঠিকই। কিন্তু, পুলিশ সেই অভিযোগের তদন্ত না করে, উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁর ওপর চাপ তৈরি করছে। অভিযোগকারী কৃষকের দাবি, কাল দুপুরে ওসি যায়। গাড়ি কীভাবে কিনেছি, কীভাবে কত টাকা দিয়েছি, সেসব জানতে চাইছে। চাপ তৈরি করতে চাইছে। জমির কথা বলতে বললেন, জমির ব্যাপারে কিছু বলতে পারব না। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। পাড়ইয়ের কুড়মিঠা গ্রামের কৃষক মিঠুন গড়াইয়ের অভিযোগ, নিজের জমিতে ধান ও পুকুরে মাছ চাষের জন্যই তাঁর কাছে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছেন স্থানীয় বাতিকর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নারায়ণ দাস! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার নবান্নের দ্বারস্থ হন মিঠুন। অভিযোগ পাওয়া মাত্রই হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রীর দফতর। সূত্রের খবর, সিএমও থেকে ফোন যায় পাড়ুই থানায়। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। বৃহস্পতিবার পাড়ুই থানায় গিয়ে তৃণমূলের উপপ্রধান সহ ন’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। তবে মিঠুনের শয্যাশায়ী বাবার দাবি, বৃহস্পতিবার পুলিশ যখন বাড়িতে আসে, তখন তাঁদের সঙ্গেই ছিলেন নয় অভিযুক্তের মধ্যে অন্যতম তৃণমূল নেতা স্বরূপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা স্বরূপ বন্দ্যোপাধ্যায় অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এফআইআর-এ নাম থাকা তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান নারায়ণ দাসেরও দাবি, মিঠুন যে অভিযোগ করেছেন, তা মিথ্যে। এদিকে এই টানাপোড়েনের মাঝে চাষের সময় পেরিয়ে যাচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে শুক্রবার ফের একবার ভরসার নবান্নে মিঠুন। আশা সুরাহা হলে এখান থেকেই হবে।

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget