এক্সপ্লোর

আউশগ্রাম: তৃণমূল পার্টি অফিসে 'জেহাদি কার্যকলাপ', এনআইএ তদন্ত দাবি বিজেপির

আউশগ্রাম (পূর্ব বর্ধমান): পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূলের পার্টি অফিসে জেহাদি কার্যকলাপ চলছিল অভিযোগ তুলে ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি।

তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণের পর কেটে গিয়েছে দু’দিন। মঙ্গলবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিস্ফোরণস্থলে যায় বিজেপির প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস থেকে অপরাধমূলক কার্যকলাপ চলত।

দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, পার্টি অফিসকে সামনে রেখে বোমা তৈরি চলছিল। জেহাদি কার্যকলাপ চলছে। তিনি যোগ করেন, খাগড়াগড়ের মতো এখানেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ৪-৫ জন মারা গেছে। কিন্তু পুলিশ স্বীকার করছে না।

এই ষড়যন্ত্রে তৃণমূল যোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। লকেট বলেন, দলীয় কার্যালয় বিস্ফোরণ হয়েছে। ফলে, তৃণমূল নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে না।

অভিযোগ, রবিবার বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ স্থানীয় বাসিন্দা হান্টার শেখ। এই প্রসঙ্গেও সোচ্চার হন লকেট। তাঁর প্রশ্ন, সরকারকে বলতে হবে হান্টার শেখ কোথায়? তাদের বাড়ি লোকেরাই বা কোথায়? এদিন পিচকুড়ির বাসিন্দাদের সঙ্গে কথাও বলার চেষ্টা করে বিজেপির প্রতিনিধি দল। বিস্ফোরণের ঘটনা রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ করছে বিজেপি।

দলের নেতা সায়ন্তন বসু বলেন, ভারত সরকারের কাছে বলব এখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে। এনআইএ তদন্তের দাবি জানানো হবে। খাগড়াগড়ের ঘটনা প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধাপা চাপা দিতে চাইছিল, এখানেও সেই চেষ্টাই করছে। কিন্তু লাভ হবে না।

যদিও, বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বাইরে থেকে ঝোলা ভর্তি করে সিপিএমের লোকেরা পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছুড়েছে।

ঘটনার পর ৪৮-ঘণ্টা পার হলেও এখনও থমথমে পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি। এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও, গ্রাম কার্যত ফাঁকা। যে কয়েকজন গ্রামবাসী রয়েছেন, আতঙ্ক তাঁদের চোখেমুখে।

প্রসঙ্গত, রবিবার সন্ধে সাড়ে ৫টা নাগাদ পিচকুড়ির এই তৃণমূলের পার্টি অফিসে জোরাল বিস্ফোরণ হয়। গুড়িয়ে যায় শাসক দলের কার্যালয়। এই ঘটনায় সোমবার সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget