এক্সপ্লোর

কাজকর্মে ‘সমন্বয়’ আনতে আলিপুরদুয়ারে 'বিধায়ক সমন্বয় কমিটি' গড়ল বিজেপি

বিধায়কদের কাজকর্মে ‘সমন্বয়’আনতে আলিপুরদুয়ারে 'বিধায়ক সমন্বয় কমিটি' গড়ল বিজেপি। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় কমিটির পরামর্শেই উন্নয়নের কাজ করবেন বিধায়করা। এই কমিটি ধোপে টিকবে না, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। দলকে হাত ঢেলে ভোট দিয়েছেন জেলাবাসী। পাঁচটা আসনের পাঁচটাই গেছে পদ্ম শিবিরে। এই প্রেক্ষাপটে বিধায়কদের কাজকর্ম নিয়ে বাড়তি সতর্ক আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : বিধায়কদের উন্নয়নমূলক কাজ পর্যালোচনা ও পরামর্শ দেওয়ার জন্য আলিপুরদুয়ারে তৈরি হল বিজেপির ‘বিধায়ক সমন্বয় কমিটি’। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় কমিটির পরামর্শেই উন্নয়নের কাজ করবেন বিধায়করা। সম্প্রতি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি নিজেই, প্রকাশ্যে দলীয় বিধায়কদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

তারপরই এই কমিটি গঠন। সূত্রের দাবি, জেলার বিজেপি বিধায়কদের কোনও উন্নয়নমূলক প্রকল্পের কাজ হাতে নেওয়ার আগে এই কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। যদিও, একে বিধায়কদের কাজের ওপর নজরদারি বলে মানতে নারাজ জেলা বিজেপি সভাপতি।

আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন,  সবেমাত্র বিধায়ক হয়েছে। আগামীতে যাতে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সমন্বয়ের অভাব না ঘটে তার জন্যই এই সমন্বয় কমিটি।

ফালাকাটার বিজেপি  বিধায়ক দীপক বর্মণ জানিয়েছেন, এতে বিধায়কদের বেঁধে রাখবার বিষয় নেই। স্বাধীনতায় হস্তক্ষেপ কোনওমতেই নয়। তবে, দলের বা দেশের সংবিধান মেনে চলা যদি বন্ধন হয় তাহলে তো মুশকিল। ওগুলো বন্ধন না হলে, এটাও না। বরং কাজের ক্ষেত্র আরো মসৃণ হবে। 

উল্লেখ্য, অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। বিধানসভা ভোটে শোচনীয় হারের জন্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগে সরব হলেন দলের পরাজিত প্রার্থী। তাঁর অভিযোগে সুর মেলালেন বিজেপির যুব সংগঠনের নেতা। সব দেখেও চুপ বিজেপির জেলা সভাপতি। 

দলের বিরুদ্ধে মুখ খুলেছেন বিধানসভা ভোটে  জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘বিজেপির নেতৃত্বই পরিকল্পনা করে হারিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে তৃণমূলের কাছে দলকে বিক্রি করেছে নেতৃত্ব।’ 

যদিও, বিজেপির কমিটি গঠন নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, বিজেপির কোনও কমিটিই ধোপে টিকবে না। এইসব কমিটি আলঙ্কারিক ব্যাপার। কাজ করতে হলে মানুষের কাছে যেতে হয়, কাজ করতে হয়।

যদিও এই ‘সমন্বয় কমিটি’ উন্নয়নে গতি আনতে না কি, দলীয় অসন্তোষ ঠেকাতে, তা সময় বলবে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget