এক্সপ্লোর

Locket Chatterjee Protest: দলীয় কর্মীরা হিংসার শিকার, প্রতিবাদে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চান লকেট

দলীয় কর্মীরা হিংসার শিকার, প্রতিবাদে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চান লকেট

কলকাতা: কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি দিয়েছেন বলে জানান তিনি। বিজেপি সাংসদের দাবি, রাজ্যে বিজেপি কর্মীদের হিংসার হাত থেকে রক্ষা করতে পারছেন না তিনি। তাই তিনি নিজেও নিরাপত্তা নিতে চান না। লকেট ভোট পরবর্তী হিংসা নিয়ে এইভাবে সরব হওয়ায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভোটপরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। শাসকদলের হামলায় তাঁদের একাধিক কর্মী সমর্থক ঘরছাড়া বলে বারবার অভিযোগ তুলছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

কেন্দ্রের তরফে CISF-এর ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতেন লকেট। তাঁর অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকে গোটা রাজ্যে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আর সেই প্রতিবাদেই রবিবার নিরাপত্তারক্ষীদের আসতে নিষেধ করে দেন তিনি। 

তাঁর দাবি, ভোটের পর থেকে আক্রান্ত দলীয় কর্মীদের রক্ষা করতে পারছেন না লকেট। তিনি জানিয়েছেন, বিজেপি সাংসদের দাবি, ইতিমধ্যেই নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি চিঠি দিয়েছেন। যদিও লকেট চট্টোপাধ্যায়ের কথায়, এটা হটকারি সিদ্ধান্ত নয়, ভেবেচিন্তে বহুদিন ধরেই নিরাপত্তা ছাড়তে চাইছিলেন তিনি। আজ অবশেষে সেই প্রক্রিয়া কিছুটা এগিয়েছে।

শনিবারই কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তাঁর ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'হিংসা নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন লকেট, এখন তো তত্‍কালদের দিতে হবে। তাই আগেভাগে নিরাপত্তা ছাড়ার কথা জানিয়ে রাখলেন।' পাশাপাশি রাজনৈতিক হিংসা নিয়েও বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। সব মিলিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া ও ছাড়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে।

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget