এক্সপ্লোর

Soumitra Khan on Jangalmahal: পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর, তুঙ্গে রাজনৈতিক তরজা

বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে ১৮০৩-১৮৩২ পর্যন্ত যে পৃথক জঙ্গলমহল জেলা ছিল, সেটিকেই আলাদা রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর।

কলকাতা: এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এর আগে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে ১৮০৩-১৮৩২ পর্যন্ত যে পৃথক জঙ্গলমহল জেলা ছিল, সেটিকেই আলাদা রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর। এদিন তিনি বলেন, “নিজেদের বাঁচাতে এবং বাংলার মানুষের চাকরির জন্য, উন্নয়নের জন্য আমরা জঙ্গলমহল রাজ্যের দাবি তুলতেই পারি। এটা কোনও রাজ্যের বিরুদ্ধে নয়। মণিপুর-মিজোরাম আছে, তারা ডেভেলপমেন্ট করছে।’’  

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দায়িত্ব জ্ঞানহীন প্রচারমুখী মন্তব্য। ঝাড়গ্রাম সহ যে জেলার নাম সৌমিত্র খাঁ বললেন সেখানে গোহারা হেরেছে বিজেপি। এটা বিজেপির গেম প্ল্যান। পরাজয়টা মানতে পারছে না। রাজ্যের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা। ওরা এখন টুকরে টুকরে ফর্মুলা নিয়ে রাজনৈতিক চক্রান্ত করছে।’’ আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপিদের জন্য এলাকা করতে পারে বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। গতকাল তিনি বলেন, ২ তারিখের পর যে সন্ত্রাস হয়েছে, তারপর এখান থেকে আওয়াজ উঠেছে যে নর্থবেঙ্গল আলাদা হলে আমরা সুরক্ষিত থাকব। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি আলাদা রাজ্য চান? আলাদা রাজ্য হলেও ভাল, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ভাল। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ৪টি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

বিজেপি রাজ্য দিলীপ ঘোষের অবশ্য দাবি, পৃথক রাজ্যের দাবিকে তারা সমর্থন করে না।তিনি বলেন,  রাজ্যের আইন-শৃঙ্খলার যা অবস্থা, তলানিতে এসেছে, সেখানে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত হয়ে কেউ কেউ এসব বলছেন। দল একে অনুমোদন করে না। দল পশ্চিমবঙ্গকেই বিশ্বাস করে। যদিও বিজেপি কড়া ভাষায় তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, বিজেপি রেজিমেন্টেড পার্টি, তাদের পার্টির নেতা জানে না, আরেক নেতা কী বলছে। এটা আমি বিশ্বাস করি না। বাংলায় পরাজয়ের গ্লানি বিজেপি মেনে নিতে পারছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget