এক্সপ্লোর

করোনা মোকাবিলায় মমতার পাশে বিরোধীরাও, রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান লকেট-সুভাষ-শান্তনুদের

মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিচ্ছেন। বুধবার সেই তহবিলে ১ কোটি টাকা দিল তৃণমূল যুব কংগ্রেস। করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করেছেন একাধিক সাংসদ। উল্লেখযোগ্য হচ্ছে, বুধবার সেই তহবিলে অনুদান দিলেন বিরোধী শিবিরের কয়েকজন নেতা-নেত্রীও।

কলকাতা: করোনার প্রকোপ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গেও বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট। মিলছে শুধু জরুরি পরিষেবা। করোনা মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে রেশন বিলি থেকে শুরু করে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ বন্দোবস্ত, একাধিক পদক্ষেপ করেছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ত্রাণ তহবিলও গড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিচ্ছেন। বুধবার সেই তহবিলে ১ কোটি টাকা দিল তৃণমূল যুব কংগ্রেস। করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করেছেন একাধিক সাংসদ। উল্লেখযোগ্য হচ্ছে, বুধবার সেই তহবিলে অনুদান দিলেন বিরোধী শিবিরের কয়েকজন নেতা-নেত্রীও। ১ কোটি টাকা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়েছেন বিজেপির সাংসদ এস এস অহলুওয়ালিয়া। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসছেন অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বুধবারই ঘোষণা করেছেন যে, লকডাউনের সময় দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ৫০ লক্ষ টাকার চাল দেবেন। এছাড়া রাজ্যের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও দিয়েছেন ৫ লক্ষ টাকা অনুদান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget