এক্সপ্লোর

মুর্শিদাবাদে ফের ধাক্কা খেল কংগ্রেস, কান্দি পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল তৃণমূল

মুর্শিদাবাদ: অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ফের তৃণমূলের হানা। কান্দি পুরসভার পর এবার কান্দি পঞ্চায়েত সমিতিও নিজেদের দখলে নিয়ে নিল রাজ্যের শাসক দল। ৩০ আসনের কংগ্রেস পরিচালিত কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত ত্রিবেদী-সহ ২৩ জন সদস্য, রবিবার, যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে  ২২ জন কংগ্রেসের। একজন সিপিআইয়ের। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে, কান্দি পঞায়েত সমিতিতে মাত্র ৬টি আসনে জিতেছিল তৃণমূল। কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে। বামেরা দুটিতে। এ দিনের দলবদলের ফলে তৃণমূলের আসন সংখ্যা ৬ থেকে বেড়ে হল উনত্রিশ। বিরোধীরা মাত্র ১। কান্দি পঞ্চায়েত সমিতির দলত্যাগী সভাপতি সুকান্ত ত্রিবেদী বলেন, এলাকার মানুষের দাবি মতোই যোগ দিলাম। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেনের দাবি, মুর্শিদাবাদে একমাত্র তৃণমূল থাকবে। সিপিএম-কংগ্রেস ধুয়ে মুছে সাফ হবে। কংগ্রেসের অস্বস্তি এ দিন আরেক কারণেও বেড়েছে। কারণ, এ দিন জার্সি বদলে তৃণমূলে নাম লিখিয়েছেন অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত, কান্দির কংগ্রেস বিধায়ক, অপূর্ব সরকারের দাদা পার্থপ্রতিম সরকারও। দাদার পথে কি ভাইও হাঁটবেন? এপ্রসঙ্গে মান্নান হোসেন বলেন, অপূর্ব সরকার ২-১দিনের মধ্যে যোগ দেবেন। আরও কয়েকজন এমএলএ যোগ দেবেন। এ নিয়ে কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি এখনই এ বিষয়ে কিছু খোলসা করতে চাননি। এ দিনই, পুরুলিয়ার ঝালদার এক নম্বর ব্লকের এষাহাতু গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget