এক্সপ্লোর

কালনা থেকে শান্তিপুর যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ বহু, রয়েছে শিশুও

কালনা, শান্তিপুর:কালনা থেকে শান্তিপুর যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি। নিখোঁজ বহু। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ কালনা ঘাটের কাছে শতাধিক যাত্রী বোঝাই একটি নৌকা নদীতে উল্টে যায়। গ্রামবাসীরাই দ্রুত উদ্ধারকাজে নামেন। কয়েকজনকে উদ্ধার করা হলেও, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সময়ে উদ্ধারকাজ শুরু না হওয়ায় তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়।   কালনা থেকে শান্তিপুর যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ বহু, রয়েছে শিশুও ভয়াবহ এক রাত। নিকষ অন্ধকারে ঢাকা নদীর বুকে মানুষের আর্তচিৎকার, প্রাণ বাঁচানোর আকুতি। কোলের সন্তানকে হারিয়ে মায়ের বুকফাটা কান্না! শনিবার রাত ১১:১৫। কালনার বিখ্যাত ভবা পাগলার উৎসব থেকে বাড়ি ফিরছিলেন শান্তিপুরের শতাধিক বাসিন্দা। অনেকেই সঙ্গে করে নিয়ে এসেছিলেন বাড়ির ছোটদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, কালনা ঘাট থেকে শান্তিপুরের নৃসিংহপুর ফেরি ঘাটে যাওয়ার নৌকায় হুড়োহুড়ি করে উঠে পড়েন শতাধিক যাত্রী। টালমাটাল অবস্থায় ঘাট থেকে কিছুদূর এগোনোর পরই নৌকা উল্টে যায়। নদীতে তলিয়ে যান শতাধিক যাত্রী। যার মধ্যে অনেকগুলি শিশুও ছিল বলে দাবি এলাকাবাসীর। কালনা ঘাটে তখন প্রচুর মানুষের ভিড়। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান কয়েকজনকে উদ্ধার করে পাঠান হয় হাসপাতালে। অভিযোগ, দুর্ঘটনাগ্রস্তদের দেখতে হাসপাতালে যাননি প্রশাসনের কোনও কর্তা। কিন্তু, কেন ঘটল এই দুর্ঘটনা? স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধে থেকে দীর্ঘক্ষণ ফেরি পরিষেবা বন্ধ থাকার কারণেই  একসঙ্গে অত মানুষ নৌকায় উঠে পড়েন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতে ফেরিঘাটে ভাড়া নিয়ে দুটি দলের মধ্যে মারামারি শুরু হয়। যার জেরে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকে নদী পারাপার। ভিড় ক্রমশ বাড়তে থাকে কালনা ফেরি ঘাটে। অভিযোগ, নৌকার বহন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠলেও, বাধা দেয়নি পুলিশ। কিন্তু, প্রতিবছর যে মেলা ঘিরে এত মানুষের সমাগম ঘটে, সেখানে কেন এমন পরিস্থিতি? নেপথ্যে উঠে আসছে তোলাবাজির অভিযোগ। জড়িয়ে গেছে শাসক দলের নাম।   ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর শুরু হয় উদ্ধার কাজ। কেন সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগাতে পারল না প্রশাসন? কেন উৎসব উপলক্ষ্যে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত ফেরি পরিষেবা রাখা হল না কেন? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ভিডিওতে দেখুন ঘটনাটি      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget