এক্সপ্লোর

Arjun Singh:অর্জুন সিংহর বাড়িতে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ কেন্দ্রের

৮ সেপ্টেম্বর বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কলকাতা: ভাটপাড়ায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত করবে এনআইএ।  ৮ সেপ্টেম্বর বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই খবর সূত্রের। এই ঘটনায় খুনের চেষ্টা, সংগঠিত অপরাধ, বিস্ফোরক আইনে মামলা। ৮ সেপ্টেম্বর সকালে অর্জুনের বাড়ির দরজায় বোমাবাজির ঘটনা ঘটে। একটি বোমা ফাটে সিআইএসএফের জওয়ানদের পাহারাস্থলে।

  ওই দিন সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ওই ঘটনা ঘটে। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ব্যারাকপুরের সাংসদ। তাঁর দাবি, ভবানীপুরে ভোটের দায়িত্ব পেতেই ভয় দেখাতে হামলা চালানো হয়েছে। বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তৃণমূলের কটাক্ষ, খবরে ভেসে থাকতে চান অর্জুন সিং।কাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা এতেই স্পষ্ট। অন্যদিকে, সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে পুলিশের দাবি, দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় আক্রান্তরা বোমা ছোড়ে। ঘটনায় ২ জনকে আটক করা হয়।

বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ট্যুইট করে বলেছিলেন, পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিক। আগে থেকেই প্রশ্ন ছিল, সাংসদের নিরাপত্তা নিয়ে।

অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত এনআইএ।এই মন্ত্রকের ডেপুটি কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। বর্তমানে এনআইএ-র ডিজি কুলদীপ সিং।সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি ক্ষীতীশ কুমার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, বিজেপি বিধায়ক পবন সিং এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশে, তাঁর বাড়ির সামনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। জগদ্দল থানার পুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৪ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা করেছে।

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার মনে করছে, ২০০৮ সালের জাতীয় তদন্তকারী সংস্থা আইন অনুযায়ী, পরিকল্পনা করে এই অপরাধ সংগঠিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে। তাই জাতীয় তদন্তকারী সংস্থা আইন অনুযায়ী জাতীয় তদন্তকারী সংস্থাকে এই ঘটনার তদন্তভার নিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget